
✍️ কাজী জাকিয়া সুলতানা ইতি
আসতে চাই না, তবুও আসতে হয়
তোমার কাছে বার বার হেরে যাই।
জানি এখন আর আসার অধিকার নেই,
তবুও যেন এক পাহার সমান ভরসা,
আর এক সমুদ্র বিশ্বাসের উপর ভর করে
বার বার তোমার কাছে ফির আসি।
ভালবাসা আর সম্পর্কের কাছে
যখন মানুষ হেরে যায়,
তখন লজ্জার ভূমিকা সেখানে নিস্ক্রিয়,
আমিও ভালোবাসার কাছে হেরে যাওয়া সৈনিকের মত;
তাই আমি এখন আর লজ্জাবোধ করিনা।
বার বার ফিরে আসি তোমার কাছে
এক নির্লজ্জ্বেএ মতো,,
এক আকাশ আশা নিয়ে, ভরসা নিয়ে
ফিরে আসলেও আর ফেরা হয় না
লেখক : কবি ও লেখক