মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়া ইস্যুতে বানসালির সমালোচনায় বিদ্যা বালান
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২৩, ২:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিয়া ইস্যুতে বানসালির সমালোচনায় বিদ্যা বালান

 অনলাইন ডেস্ক 

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন হলিউড তারকা। তাতেই প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় বানসালি নিজেকে জাহির করেছিলেন বলে দাবি বিদ্যা বালানের।

বিদ্যা বলেছেন, সব কৃতিত্ব নিজেই নিতে চান সঞ্জয় লিলা বানসালি। অভিনেত্রীর নিজগুণে বিশ্ব তাকে চিনে নেয়। পরিচালকের এতে কী অবদান থাকতে পারে!

অথচ স্পটলাইট ছিনিয়ে নিতেই যেন সদা ব্যস্ত ছবির পরিচালক বানসালি! ব্যাপারটা একেবারেই পছন্দ নয় বিদ্যার।

সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে প্রশংসায় ভাসান হলিউড তারকা সোফিয়া দি মার্টিনো।

মার্ভেল সুপারহিরো সিরিজ ‘লোকি’তে সিলভির চরিত্রে জনপ্রিয় মুখ তিনি। আলিয়াকে দেখে মুগ্ধ হয়ে জানান তিনি, ভক্ত হয়ে গেছেন তার।

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পোস্টার পোস্ট করে সোফিয়া লিখেছিলেন— লাইক এ বস। মাথা ঘুরিয়ে দেওয়া কাজ। বোঝাই যাচ্ছে, আলিয়া ভাট যে কোনো মুহূর্তে পৃথিবীর দখল নিতে পারেন।

এর পরই দীর্ঘ বার্তায় আলিয়ার সঙ্গে নিজের কাজের রসায়নের কথা ফলাও করে বলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পরিচালক।

তিনি লিখেছিলেন, গাঙ্গুবাঈ চরিত্রটিকে বাস্তব করে তুলতে আমরা অনেক খেটেছি। আমরা ভাবনার সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে চেয়েছিলাম। এ ধরনের বক্তব্যেই নিজেকে জাহির করার সুর টের পেয়েছেন বিদ্যা।

বিদ্যা বললেন, এভাবে সুযোগ পেলেই কৃতিত্ব নেওয়া ঠিক নয়। আলিয়া বিশ্বের কাছে প্রশংসা পাচ্ছে, সেটুকু তো আলিয়ারই প্রাপ্য! এতে ভাগ বসানোর অর্থ কী?

যদিও বানসালির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বিদ্যার। সেটিও স্পষ্ট করেছেন তিনি। তার শুধু এ বিষয়টি ভালো লাগেনি বলে জানান। গোটা ব্যাপারটি বিদ্যার কাছে ‘হাস্যকর’ মনে হয়েছে বলে এক প্রতিক্রিয়ায় জানান তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »