শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়াকে কোলে বসিয়ে রণবীরের চুমু
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিয়াকে কোলে বসিয়ে রণবীরের চুমু

অনলাইন ডেস্ক

পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার মধ্যে ‘মা হওয়া’ অন্যতম। এবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বেবি শাওয়ারে আলিয়াকে কোলে বসিয়ে রণবীরের চুমু আলিয়া ভাট-রণবীর কাপুর| কাপুর ও ভাট পরিবারের সবাই এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন।

৫ অক্টোবর ঘটা করে পরিবারের সঙ্গে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান উদযাপন করেছেন এই জনপ্রিয় নায়িকা।

এদিন আলিয়া পরেছিলেন উজ্জ্বল সোনালি-হলুদ রঙের ঘেরওয়ালা আনারকলি, ওড়না আর জরিপাড় হলদে পায়জামা। নো মেকআপ লুকের সঙ্গে পলকি গয়না বেছে নিয়েছিলেন তিনি। এদিন স্নিগ্ধ লুকে দেখা যায় এই হবু মাকে। অন্য দিকে হবু বাবা রণবীর কাপুর পরেছিলেন পিচরঙা শেরওয়ানি। হবু সন্তানের মাকে কোলে বসিয়ে চুমুতেও ভরিয়ে দিয়েছিলেন রণবীর।

বেবি শাওয়ারের আয়োজন করে আলিয়ার মা সোনি রাজদান ও শাশুড়ি নীতু কাপুর। একেবারে ঘরোয়া আয়োজনের অনুষ্ঠানটি নিজেদের মতো করে উদযাপন করেছেন এই তারকা দম্পতি।

ইতোমধ্যে সামাজিকমাধ্যমে আলিয়ার বেবি শাওয়ারের ছবি ভাইরাল। আলিয়ার বাংলোতে এই বেবি শাওয়ারের আয়োজনে নির্মতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে অভিনেত্রী কারিশমা কাপুর, পরিচালক অয়ন মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া-রণবীরের পরিবারের ঘনিষ্ঠজনেরা।

আলিয়া ছাড়াও এ আনন্দ আয়োজনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি। তিনি আলিয়া ও রণবীরের সঙ্গে ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন ‘মমি টু বি’ ও ‘ড্যাডি টু বি’। অন্যদিকে কারিশমা কাপুর বেবি শাওয়ারের ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ দশেরা’।

চলতি বছরের জুন মাসে মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন আলিয়া। তারই ধারাবাহিকতায় এবার আয়োজিত হলো নতুন অতিথির আগমনী অনুষ্ঠান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »