শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়ার সাহসী সিদ্ধান্ত
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৩:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিয়ার সাহসী সিদ্ধান্ত

বিনোদন ডেস্কবলিউড অভিনেত্রী পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। বয়স মাত্র ২৪ বছর। এরইমধ্যে মডেলিংয়ে জনপ্রিয়তার পাশাপাশি বলিউডেও নাম লিখিয়েছেন আলিয়া। আর এবার নিজের ক্যারিয়ার নিজেই গোছাতে চাইছেন তিনি।

মা পূজা বেদীর সঙ্গে আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। মুম্বাইয়ের সেভেন বাংলোস এলাকায় নিজের জন্য আলাদা ফ্ল্যাট নিয়েছেন তিনি। সেখানেই স্বাধীনভাবে জীবন শুরু করতে চান আলিয়া।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাড়িতে মায়ের থাকতেন আলিয়া। তবে সেসব ছেড়ে হঠাৎ তার একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককে। বিশেষ করে, মা পূজার সঙ্গে তার সম্পর্ক এতো নিবিড় যে, তাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না আলিয়া।

এদিকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পূজা বেদী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার মেয়ে আলিয়ার নতুন ঠিকানা হতে চলেছে তার বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে। মায়ের ছত্রছায়ায় পরিচিত হতে না চেয়ে অল্প বয়সেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে চাইছেন আলিয়া। মা হিসেবে এতে তিনি গর্বিত।

২০২০ সালে ‘জওয়ানি জানেমান’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নেন প্রথম সিনেমায়। সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। নতুন কাজে হাত দেওয়ার আগেই নতুন পদক্ষেপ অভিনেত্রীর।

আলিয়ার দাদী বলিউডের বিখ্যাত নৃত্যশিল্পী প্রতিমা বেদী, যিনি মুম্বাইয়ের সমুদ্র সৈকতে নগ্ন হয়ে হেঁটেছিলেন। নারীবাদী আন্দোলনে এমন পদক্ষেপ নেওয়ার সাহস প্রতিমা বেদীর আগে কোনো ভারতীয় নারী দেখাননি। মা বিখ্যাত মডেল ও অভিনেত্রী পূজা বেদীও টেলিভিশনে প্রথম কনডমের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিনোদন দুনিয়ায়। দাদা বলিউডের তো বটেই, হলিউডেরও পরিচিত মুখ কবীর বেদী। এহেন বিতর্কিত ও সাহসী তারকা পরিবারের মেয়ে হিসেবে আলিয়া ফার্নিচারওয়ালাও যে সাহসী পদক্ষেপ নেবেন, সেটাই স্বাভাবিক বলে করছেন বলিউড সংশ্লিষ্টরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »