সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়া ভাটের স্বপ্ন পূরণ অনিশ্চিত
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৮:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিয়া ভাটের স্বপ্ন পূরণ অনিশ্চিত

বিনোদন ডেস্ক: আলিয়া ভাট ও সালমান খানসালমান খান আর আলিয়া ভাট প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ ছবিতে। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হবে ছবিটি। টুইট করে তা নিশ্চিত করে বানসালি প্রোডাকশন। কিন্তু আজ সোমবার দুপুরে এই টুইট বার্তায় প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বানসালি প্রোডাকশন সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে ‘“ইনশাল্লাহ” ছবির কাজ করবে না। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

গত ১৯ মার্চ টুইটারে সালমান খান লিখেছেন, ‘সঞ্জয় লীলা বানসালি নতুন ছবি বানাচ্ছেন। ২০২০ সালের ঈদে দেখা হবে। আমার বিপরীতে থাকবেন আলিয়া। “ইনশাল্লাহ”, দারুণ কিছু হবে।’ সালমান খান তখন টুইটারে আরও লিখেছিলেন, ‘২০ বছর পার হয়েছে। অবশেষে সঞ্জয় লীলা বানসালি আমাকে আবার তাঁর ছবিতে নিয়েছেন। ছবির নাম “ইনশাল্লাহ”।’

কিন্তু এবার সালমান খান টুইটারে লিখেছেন, ‘সঞ্জয় লীলা বানসালি পিছিয়ে গেছেন, কিন্তু ২০২০ সালের ঈদে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।’

সালমান খান ও আলিয়া ভাট১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ছিলেন সালমান খান। এই ছবিতে আরও ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগন। ‘হাম দিল দে চুকে সনম’কে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হিসেবে বিবেচনা করা হয়।

আলিয়া ভাট ‘ইনশাল্লাহ’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে যারপরনাই খুশি হয়েছিলেন। বলিউডে পা রেখেই সঞ্জয় লীলা বানসালির ছবিতে অভিনয়ের ইচ্ছা পোষণ করেন। তাঁর সেই স্বপ্ন পূরণ হতে দেখে টুইটারে তিনি লিখেছেন, ‘তাঁরা আমাকে চোখ বড় বড় করে আর খোলা রেখে স্বপ্ন দেখতে বলেছিলেন। আমি তা-ই করেছিলাম। সঞ্জয় দত্ত এবং সালমান খান—দুজনে মিলে জাদুকরী কিছু করেন। আমি তাঁদের সেই যাত্রায় যোগ দেব, ভাবতেই দারুণ অনুভূতি হচ্ছে। “ইনশাল্লাহ” চমৎকার কিছু হবে।’

কিন্তু এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আলিয়া ভাটের এই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নেই। কারণ ‘ইনশাল্লাহ’ ছবির কাজ কবে শুরু হবে, বানসালি প্রোডাকশন থেকে তা নিশ্চিত করা হয়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »