শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আল্ট্রাসনোগ্রাফি করাতে এসে বরিশালে ল্যাবেই সন্তান প্রসব
প্রকাশ: ২১ আগস্ট, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আল্ট্রাসনোগ্রাফি করাতে এসে বরিশালে ল্যাবেই সন্তান প্রসব

 

নিজস্ব প্রতিবেদক :  আল্ট্রাসনোগ্রাফি করাতে গিয়ে ডায়াগনস্টিক ল্যাবের দরজায় ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক বাক প্রতিবন্ধী নারী। রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বরিশাল নগরের হাসপাতাল রোডস্থ লাইফ লাইন ডায়াগনস্টিক ল্যাবে এ সন্তানের জন্ম হয়। নবজাতক ও তার মা উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন ওই ল্যাবের মালিক প্রদীপ কুমার পাল। সন্তান প্রসব করা ওই নারী বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কলোনির বাসিন্দা ও রাজমিস্ত্রি নুরে আলমের স্ত্রী ময়না বেগম (২৯)। প্রসূতির স্বামী নুরে আলম জানান, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বরিশাল নগরের আমানতগঞ্জ হলিংবেরি রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা জানান স্ত্রীর অস্ত্রোপচার করতে হবে। এজন্য আল্ট্রাসনোগ্রাফি করাতে হবে। তাই তাকে অটোতে করে লাইফ লাইন ডায়াগনস্টিক ল্যাবে নিয়ে আসেন। কিন্তু সেখানেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সবকিছু ঠিকঠাক রয়েছে জানিয়ে নুরে আলম বলেন, সদ্য ভূমিষ্ট হওয়া ছেলে তাদের তিন নম্বর সন্তান। তাদের দুটি কন্যাও আছে । প্রসূতির বোন সোনিয়া জানান, তার বোন বাকপ্রতিবন্ধী হওয়ায় চিকিৎসককে ঠিকভাবে সবকিছু বোঝাতে পারেননি।
চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী সন্তান প্রসবের দিন ছিল আগামী ১৮ সেপ্টেম্বর। কিন্তু বোন অসুস্থ হয়ে পড়ায় রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে আল্ট্রাসনোগ্রাফি করাতে বললে ল্যাবে আসি। আর এখানে এসেই সন্তান জন্ম দিয়েছেন। ল্যাবের ম্যানেজার মো. আল আমিন জানান, আল্ট্রাসনোগ্রাফি করতে এসে দরজা দিয়ে প্রবেশ করার পরপরই অন্তঃসত্ত্বা নারী বসে পড়েন। তার সঙ্গে থাকা নারী বলে ওঠেন সন্তান প্রসবের সময় হয়ে গেছে। পরে ছেলে সন্তান জন্ম দেয় ওই নারী। ওইসময় ল্যাবে সদর হাসপাতাল থেকে একজন নার্স এনে তাৎক্ষণিক ওই নারীকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে সন্তানসহ প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ল্যাবের ওই কর্মকর্তা। ল্যাবে নিরাপদে সন্তান ভূমিষ্ট হওয়ার কাজে সার্বিক সহযোগিতা করতে পেরে ল্যাবের মালিক প্রদীপ কুমার পাল স্টাফদের ধন্যবাদ জানান। সেসঙ্গে তার ল্যাবে জন্ম নেওয়ায় নবজাতক ও প্রসূতি মায়ের পরীক্ষা আজীবন ফ্রি ঘোষণা ও নবজাতককে উপহার হিসেবে নগদ দুই হাজার টাকা দেওয়া হয়। এদিকে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী সমদ্দার জানান, প্রসব বেদনা উঠলে এক স্বজন এসে হাসপাতাল থেকে একজন নার্স নিয়ে যায়। ওই নার্সের সহায়তায় শিশু জন্ম নেয়। তারপর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। শিশু ও প্রসুতি উভয়ে সুস্থ আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »