শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে  রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে যারা বাধা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদেও সঙ্গে এক মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ কথা জানান।

তিনি বলেন, সরকারের প্রায় শেষ সময়ে এসে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন। বিএনপির এই সিদ্ধান্ত যে ভুল ছিল তা এই আসনের নির্বাচিত সংসদ সদস্য (উকিল আব্দুস ছাত্তার) বুঝতে পেরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশগ্রহন করেছেন। এদিকে গত কয়েক দিন আগে আশুগঞ্জে বিএনপির এক দলীয় সমাবেশ বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এই নির্বাচনকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে সুষ্ঠু এবং শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারা বিঘ্নতা তৈরির চেষ্টা করবে দেশের স্থিতিশীলতা রক্ষার্থে তাদের প্রতিহত করা আবশ্যক। সেই প্রেক্ষাপটে আগামী ১ ফেব্রুয়ারি সরাইল-আশুগঞ্জে যে উপনির্বাচন হবে তাতে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনকে আমরা সহযোগিতা করবো। যদি কোনো ব্যক্তি বা বিএনপি-জামায়াতের নেতাকর্মী বিশৃঙ্খলা করেন, তাহলে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তা প্রতিহত করবে। রুমিন ফারহানা তার দলের নেতাকর্মীদের উসকে দিতে চেয়েছেন। তাই তাকে নির্বাচনকালীন সময়ে এ আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তিনি যদি উপনির্বাচনের সময় সরাইল বা আশুগঞ্জের কোথাও আসেন তাহলে তাকে প্রতিহত করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ছফিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন মঈন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা শাহজাহান সাজুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা গত ১৫ জানুয়ারি আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অনেকের সঙ্গে তার (আব্দুস সাত্তার ভূইয়া) ব্যক্তিগত কিংবা পারিবারিক সম্পর্ক থাকতে পারে। কিন্তু ভোটের দিন আমরা কেউ ভোটকেন্দ্রে যাব না। কেউ যেন তার জন্য একটা ভোটও না চাই। দল অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যে সাত্তারের জন্য কাজ করবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

একাদশ জতীয় সংসদ নির্বাচনে এ আসনটি বিএনপির প্রার্থী উকিল আবদুস ছাত্তার ভুইয়া নির্বাচিত হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূণ্য হয়। উপনির্বাচনের তপছিল ঘোষণা করা হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল ও ‘কলার ছড়ি’ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »