সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউএনওর বড়টাও কিছু করতে পারবে না: আ.লীগ নেতা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউএনওর বড়টাও কিছু করতে পারবে না: আ.লীগ নেতা

পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা বন্দরের সরকারি ও অন্যর জমি দখল নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। প্রাথমিকভাবে জমি দখল করে রাখার প্রমাণও পেয়েছেন সরকারি কর্তারা।

সরকারি দলের প্রভাব বিস্তার করে জমি দখলে রাখা ওই নেতার নাম আবু বকর সিদ্দিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এ বিষয় ইউএনও জানিয়েছেন, দখলে রাখা সরকারি জমি বেশি অর্থ দিয়ে সরকারের অধিগ্রহণ করা। দখলকারীদের দেওয়া হয়েছে নোটিশ। অন্যদিকে ইউএনও সম্পর্কে আপিত্তকর মন্তব্য করেছেন ওই আওয়ামী লীগ নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কের দক্ষিণ পাশে ৪ থেকে ৫ বছর আগে পৌনে ৪ শতাংশ জমিতে একটি ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবু বকর সিদ্দিক। ভবন নির্মাণের সময় সরকার দলের প্রভাব বিস্তার করে তিনি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধিগ্রহণ করা জমি ও স্থানীয় এক চায়ের দোকানির জমি দখল করেন। দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলে রাখলেও প্রতিবাদ করেনি কেউ।

বৃহস্পতিবার নলখোলা বন্দরের জমি মাপা হলে ওই আওয়ামী লীগ নেতার দখলে প্রাথমিকভাবে ১৫ ফুট জমি দখলে রাখার প্রমাণ মেলে।

এছাড়াও সহিদ মৃধা নামে এক চায়ের দোকানি অভিযোগ করেন, হাজী আবু বকর সিদ্দিক প্রভাব খাটিয়ে তার ৭ ফুট জমি দখল করে নেন।

অভিযোগের বিষয় আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক  বলেন, তিনি তার জমিতে ভবন নির্মাণ করেছেন। সরকারি জমিতে নয়।

তিনি আরও বলেন, আমার কেনা জমিতে ভবন করেছি। এর আগে একবার মাপার পর আমার ভবনের সিঁড়ি পর্যন্ত জমি পায় নাকি। আমার জমি হলে ইউএনওর বড়টাও কিছু করতে পারবে না। আর সরকারি জমি হলেও আমি কি রাখব।

এ বিষয়ে ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত) বলেন, দখলে রাখা এলজিইডির ওইসব জমি সরকার বেশি অর্থ দিয়ে অধিগ্রহণ করেছে। জমি বেদখলে থাকায় প্রায়ই নলখোলা বন্দরসহ বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সদস্যা হয়। এ বিষয় দখলকারীদের নোটিশ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »