সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারীকে থাপড়ানো ও লাঞ্ছিতের অভিযোগ
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৪:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারীকে থাপড়ানো ও লাঞ্ছিতের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সালিশ বৈঠকে বিলকিস বেগম (৩৮) নামের এক নারীকে থাপড়ানো ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত শুক্রবার মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে ইউপি চেয়ারম্যান তার অনুসারী ইউপি সদস্য ও চৌকিদার নিয়ে ওই নারীকে ভুল বুঝিয়ে জোরপূর্বক অভিযোগ তুলে নেয়ার জন্য স্বাক্ষর নেন। সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী নারী ওই ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বিলকিস বেগম বলেন, প্রতিবেশী সোহলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে চেয়ারম্যান অফিসে আমার নামে গাছকাটার মিথ্যা অভিযোগ করে। আমি চৌকিদারের মাধ্যমে নোটিশ পেয়ে চেয়ারম্যানের অফিসে যাই। তখন তিনি আমার কোনো কথা না শুনেই গাছ কাটার জন্য ক্ষতিপূরণ দিতে বলে। আমি ক্ষতিপূরণ দিতে না চাইলে থাপ্পড় দেয় এবং গালিগালাজ করে।
বিজ্ঞাপন
এতে অনেক লাঞ্ছিত হয়েছি। পরে বিচার চেয়ে থানায় একটি অভিযোগ করি। অফিসার এসে সবকিছু তদন্ত করে যান। পরে চেয়ারম্যান তার অনুসারী মেম্বার ওয়ালিদ খান, মো. খলিলুর রহমান ও সালাম চৌকিদারের মাধ্যমে জোরপূর্বক আমাকে অভিযোগ তুলতে বাধ্য করে। এমনকি থানায় নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর রাখে। ইউপি সদস্য ওয়ালিদ খান বলেন, এসব মিথ্যা। তার নিজের ইচ্ছায় থানায় গিয়ে স্বাক্ষর দিয়েছে। ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান বলেন, আমি ওই সালিশ বৈঠকে ছিলাম না, এমনকি ওই মহিলার সঙ্গে কোনোরকম দেখাও হয়নি। মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মিটিংয়ে আছি এ বিষয়ে পরে কথা বলবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »