শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারীর বিরুদ্ধে আওয়ামী লীগের এক কর্মীকে নিজ কার্যালয়ে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে চেয়ারম্যানের হামলার শিকার আওয়ামী লীগ কর্মী আজিজুল ইসলাম বাবুল বলেন, বাবুগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর সাথে তার বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভুতেরদিয়া স্টিমারঘাট বাজারে ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী তার কার্যালয়ে ডেকে নেয়। সেখানে ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে আমাকে আটকে রেখে মারধর করা হয়। এসময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »