শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী আবাসনের মালামাল বিক্রির অভিযোগ
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী আবাসনের মালামাল বিক্রির অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে সরকারি আবাসনের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম মো. মনির সিকদার। তিনি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে সিডর পরবর্তী সরকারী আবাসন নির্মাণ করা হয়। আবাসনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় ওই জায়গায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়। ১৫ দিন ধরে সেখানকার পুরানো টিন, লোহার এঙ্গেল ভেঙে আবাসনের জায়গায় জমা রাখা হয়।

বুধবার সন্ধ্যার দিকে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির সিকদার ওইসব মালামাল পিকআপ ভ্যানে তুলে লোকজনের অগোচরে মূল সড়ক দিয়ে না গিয়ে লক্ষীপুরা বাজারের গ্রামীণ সড়ক হয়ে বাকেরগঞ্জের বাসষ্ট্যান্ডের কাছের এনায়েত হোসেনের ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে যান। ঘটনাটি জানাজানি হয়। পরে বিষয়টি বেতাগী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হয়।

সদর ইউনিয়নে ঝোপখালী গ্রামের বাসিন্দা মো. রুবেল মৃধা ও কাউসার খন্দকার বলেন, ‘ইউপি সদস্য মনির সিকদার আবাসনের মালামাল পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান। দেখেতে পেয়ে আমরা তার পিছু নেই। পাশের বাকেরগঞ্জের এনায়েত হোসেনের ভাঙ্গারি দোকানে নিয়ে মালামালগুলো বিক্রি করতে যান। পরে আমারা বিষয়টি ইউএনও স্যারকে জানাই।’

এ ব্যাপারে জানতে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু স্পটে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুূদ সালেহীন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ইউপি সদস্যকে আবাসনের মালামাল ফেরত আনতে নির্দেশ দিয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »