বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ইরাক-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে চাই’
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ইরাক-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে চাই’

২০১৬ সালের পর আবারও এশিয়ান মেনস অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ শনিবার (২০ আগস্ট) সকালে বাহরাইনের মানামার উদ্দেশে ঢাকা ছেড়েছে তানভীর-রিসালাতরা। অনেক দিন পর এই টুর্নামেন্টে অংশ গিয়ে লক্ষ্যও নির্ধারণ করেছে তারা। গ্রুপে থাকা ইরাক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দিচ্ছেন লড়াই করার প্রতিশ্রুতি।

এই টুর্নামেন্টে ৬ গ্রুপে ১৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ ইরাক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ২২ আগস্ট ইরাক ও ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে। তাদের বিপক্ষে লড়াই করে পরের পর্বে যেতে চাইছে লাল সবুজের সেনানীরা।

দলটির অধিনায়ক তানভীর হোসেন তন্ময় ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গ্রুপে থাকা দুটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে তাদের সঙ্গে লড়াই করতে চাই। একটি ম্যাচ জিততে পারলে পরের পর্ব নিশ্চিত হবে।’

এই টুর্নামেন্টকে সামনে রেখে দুই মাসের অনুশীলন হয়েছে। ইরানি কোচ আলীপোর মুসলেমি এর মধ্যে এক মাস অনুশীলন করিয়েছেন। তানভীর বলেছেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, তাতে করে ইতিবাচক ফল করা সম্ভব। কোচের সঙ্গে আমরাও আত্মবিশ্বাসী।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »