● ●


ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আবারও হামলা চালানো হলে আগের হামলার চেয়ে পাঁচ গুণ বড় আঘাত হানা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষে উপসাগরীয় দেশগুলো। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে ট্রাম্প এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সি-স্প্যানের অনুষ্ঠান ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’-এ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে প্রকাশ্যে তারা এ কথা স্বীকার করছে না।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি। এমনকি তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য, ইরান একটি চুক্তি করতে চায়। তবে তারা প্রকাশ্যে তা বলছে না। বৃথা গেল ট্রাম্পের হুমকি-ধমকি, নিজ শর্তে অনড় রইল ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মূল কথা হলো, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। কারণ, তারা এটি ব্যবহার করবে।’ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, ইরান সেখানে কোনো পদক্ষেপ নিতে চাইলে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।সাক্ষাৎকারে উপসাগরীয় দেশগুলোর অবস্থানের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, কাতারের প্রধানমন্ত্রী সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে ছিলেন। এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও কুয়েতের সঙ্গেও তার কথা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ ট্রাম্পের দাবি, এসব দেশ নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখতে চায়। কারণ, নতুন করে হামলা চালানো হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »