মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইলিশ শিকারের দায়ে বরিশালে ৩০৪ জেলের কারাদণ্ড
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইলিশ শিকারের দায়ে বরিশালে ৩০৪ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
মা ইলিশ রক্ষা অভিযানের আট দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ৩০৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য সোয়া ছয় কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হচ্ছে না।

যদিও অভিযানের মাঝেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন মৎস্য অধিদফতর ও পুলিশের সদস্যরা। এছাড়াও জনবল ও যানবাহন সঙ্কটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশ।

এ সঙ্কটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৩৪১টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ১১২৬ বার। এসব অভিযান থেকে ২৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৩৬০টি মামলায় ৩,৯৩০০০ টাকা জরিমানা এবং ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ১,৮৫,০০০ হাজার টাকা।

মৎস্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরো জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ২৫৩টি অবতরণ কেন্দ্র, ১৯১৩টি মাছঘাট, ৩৬৪৯টি আড়ত, ২২৬৭টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »