শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নিবন্ধন দিয়েছে সরকার
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নিবন্ধন দিয়েছে সরকার

করিশাল খবর ডেস্ক :

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থা ও ২০টি এনজিও সংগঠনের মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামকে নিবন্ধন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সংগঠন-১ শাখায় দায়িত্ব প্রাপ্ত উপ-সচিব তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত নিবন্ধন নং-১০/২০২২।

ইলেকশন মনিটরিং ফোরামের কার্যনির্বাহী কমিটিতে- চেয়ারম্যান হিসেবে রয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, পরিচালকবৃন্দ যথাক্রমে- সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, মানবাধিকার সংগঠক মো: তানবীরুল মহসীন, ব্যবসায়ী মো: ইকবাল বাহার, এনজিও সংগঠক মো: মনির হোসেন, সুলতানা রাজিয়া।

গণতন্ত্র, ভোটাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে সংস্থাটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গঠিত হয়েছিল এবং দেশী-বিদেশী পর্যবেক্ষক আমন্ত্রণ জানিয়ে বহুল আলোচিত এ সংগঠন ২০১৮ সালের পর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে দেশব্যাপী কর্মসূচী অব্যাহত রেখেছে।

ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) এর নিবন্ধন প্রদান করায় মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানায় সংগঠনের নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »