শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদের ছুটি শেষ হলেও লঞ্চঘাটে নেই মানুষের চাপ
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষ হলেও লঞ্চঘাটে নেই মানুষের চাপ

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি সোমবার (১১ জুলাই) শেষ হয়েছে। আজ (১২ জুলাই) থেকে খুলছে অফিস-আদালত। হিসাবের ছুটি শেষ হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই মানুষের চাপ। অনেকটা ফাঁকা আসছে দক্ষিণাঞ্চলের জনপ্রিয় বাহন লঞ্চগুলো।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে অর্ধশতাধিক নৌ-যান পৌঁছেছে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়েনি। একদিকে পদ্মা সেতু চালু ও অন্যদিকে ঈদের পরে আজ প্রথম কর্মদিবস। সব মিলিয়ে অধিকাংশ লঞ্চই অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে।
এদিকে অতিরিক্ত যাত্রী না থাকার কারণে নির্ধারিত সময়েই বিভিন্ন অঞ্চল থেকে নৌ-যানগুলো ছেড়েছে। যাত্রীদের নামিয়ে দিয়ে সেগুলোকে টার্মিনালে অবস্থান করতে দেখা গেছে।
বরিশাল থেকে আসা সুন্দরবন-১১ এর যাত্রী জাহিদ বলেন, সাধারণত ঈদের পরে অতিরিক্ত ভিড়ের কারণে বিকেলের মধ্যেই নৌ-যানগুলো বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর উদ্দেশে রওনা করে। কিন্তু গতকাল ভিন্ন চিত্র দেখা গেল। সাধারণ সময়ের মতো লঞ্চগুলো ৯টার দিকেই বরিশাল ছেড়েছে।
তিনি বলেন, আগের ঈদগুলোতে দেখেছি সদরঘাটে যাত্রী নামিয়ে লঞ্চ আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেত। আজ সেগুলো টার্মিনালেই রয়ে গেছে। পদ্মা সেতু চালুর কারণে এবার লঞ্চগুলোতে যাত্রীদের চাপ কমে গেছে। তার ওপর ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস।
একই লঞ্চের কর্মচারী রাসেল বলেন, রাজধানীতে ফেরা মানুষের ভিড় এখনো চোখে পড়েনি। ঈদ শেষে আজ প্রথম কর্মদিবস হওয়ার কারণে যাত্রী কম। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সবাই সড়ক পথ ব্যবহার করছে। তারপরও সপ্তাহের শেষের দিকে আগের মতো ভিড় দেখা যাবে। ওই সময়ের ৯৫ শতাংশ প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »