শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


উকিলের ভুলে কোটিপতি হিরো আলম!
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

উকিলের ভুলে কোটিপতি হিরো আলম!

কীভাবে চার বছরে কোটিপতি হলেন তার ব্যাখ্যা দিয়েছেন বগুড়া-৪ ও ৬ আসনের প্রার্থী হিরো আলম (মো. আশরাফুল হোসেন আলম)।

তিনি বলেন, উকিল পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র হলফনামায় ভুল করে ৫৫ লাখ টাকা লিখেছেন বলে দাবি করেছেন।
 

মঙ্গলবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল আবেদন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ওই ব্যাখ্যা দিয়েছেন।

চার বছরে কোটিপতি হয়েছেন বলে হফনামায় উল্লেখ করেছেন, এই প্রসঙ্গে সামনে এলে হিরো আলম সাংবাদিকদের বলেন, কিছু কিছু বিষয় থাকে যে তিলকে তাল বানায়। আমার হয়তো জমা দেওয়ার কথা ২০ লাখ ওরা হয়তো ৫০ লাখ করে দিয়েছে। লিখতে তো আর সমস্যা হয় না, বলতেও সমস্যা হয় না। ঘাইটে দেখতে হবে কোটি কোটি টাকা আছে কিনা। এটা তো আমি চাইলেও লুকায়া রাখবে পাবরো না। আমার যদি কোটি কোটি টাকা ও এত সম্পদ থেকে থাকে দুদক (দুর্নীতি দমন কমিশন) অবশ্যই খুঁজে দেখবে আমার এতো কিছু আছে কিনা।

এক প্রশ্নের জবাবে তিনি বলন, সম্পদের পরিমাণ বলতে আমার কিছু ধানি জমি আছে। নতুন একটা বাসা করতেছি। আর একটা গাড়ি আছে। সম্পদের পরিমাণ কত হবে। গ্রামগঞ্জে জমির দাম আর কত হবে। ৫ লাখ টাকা কথা বলেছি উকিলে শূন্য একটা বেশি বসায়ে দিছে। উকিলের ভুলে সম্পদ বেড়ে গেছে। এটা আপনারা নিউজ করেছেন। এখন খুঁজে তো দেখতে হবে আমার এত টাকা আছে কিনা।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দু’টি আসনেই মনোনয়নপত্র দাখিল করলে ১ শতাংশ ভোটেরর সমর্থন সূচক সইয়ের তথ্যে গড়মিল থাকায় রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মঙ্গলবার ( ১০ জানুয়ারি) আপিল করেন নির্বাচন কমিশনের কাছে।

হিরো আলম বলেন, ইসির কাছে সুবিচার না পেলে আদালতে আগেরবারের মতো উচ্চ আদালতে যাবেন। ২০১৮ সালেও তিনি বগুড়া-৪ আসন থেকে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। যদিও সেই নির্বাচনে হেরে যাওয়ার পেছনে ভোট সুষ্ঠু না হওয়াকে দায়ী করেন তিনি।

সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রার্থী হলে সংশ্লিষ্ট সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক সই জমা দিতে হয়। রিটার্নিং কর্মকর্তা দ্বৈবচয়নের ভিত্তিতে তা যাচাই করেন। হিরো আলমের জমা দেওয়া সমর্থনসূচক সইয়ের মধ্যে দু’জনের বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যাওয়ায় মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে হিরো আলম তার হলমনামায় উল্লেখ করেছিলেন তার একটি প্রাইভেটকার, নয় শতাংশ বসতি জমি, ব্যাংকে জমা ৩০ হাজার টাকা ও ৫০ শতাংশ কৃষি জমি আছে। এছাড়াও স্ত্রীর ১০ ভরি স্বর্ণালংকার ও পারিবারিক সঞ্চয়পত্র আছে ৫৫ লাখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »