মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


উজিরপুরে এমপির সামনে আওয়ামীলীগ নেতাকে মারধর, তিনজনকে সাময়িক বহিষ্কার
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে এমপির সামনে আওয়ামীলীগ নেতাকে মারধর, তিনজনকে সাময়িক বহিষ্কার

উজিরপুর সংবাদদাতা: বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারের উপর হামলার ঘটনার কয়েকঘন্টার মাথায় তিনজনকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পলাশ, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম কাজী ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেলকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদের সামনে যে ঘটনা ঘটেছে তা দুঃখ জনক। তদন্ত করে প্রত্যেক দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

এরআগে রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মারধর ও লাঞ্চনার শিকার হন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইদ্রিস সরদার (৪৫)।

ইদ্রিস সরদার জানান, হামলার ঘটনার আগ মুহুর্তে উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে বরিশাল -২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে সালাম দিয়ে কুশল-বিনিময় করতে যান তিনি। তখন উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল তাকে দেখে কটুক্তি করে। এর প্রতিবাদ করলে দুই জনের মধ্যে তর্ক হয়।

তিনি বলেন, এক পর্যায়ে ইকবাল এমপির সামনে আমাকে মারধর শুরু করে। এ সময় ইকবালের ক্যাডার কাজী রিয়াজ (সৈয়দ রিয়াজুল ইসলাম কাজী) , পলাশ তালুকদার (আতিকুর রহমান পলাশ) ও রুবেল (জসিম উদ্দিন রুবেল) সহ ৭/৮ জন এলোপাতারিভাবে কিল-ঘুষি দিয়ে তাকে রক্তাক্ত আহত করেছে। পরে অন্যান্য নেতারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

আর এই ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমপির সামনে এই আওয়ামীলীগ নেতাকে মারধরের দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এরপরপরই নরেচরে বসে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »