শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


উজিরপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত  ৫
প্রকাশ: ২১ জুলাই, ২০২২, ৩:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত  ৫

উজিরপুর সংবাদদাতা : উজিরপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মো. রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও মো. নুরুল ইসলাম। এ ছাড়া বেলা দুইটার দিকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শহিদুল ইসলাম নামে আরেকজনের মৃত্যু হয়। অন্য চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার গাজীপুর থেকে ১৫ জনের মতো যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বরিশাল যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে উজিরপুরের নতুন শিকারপুরে পৌঁছলে মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে আহত শহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সেখান থেকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ওই হাসপাতালে নেওয়ার পরই তাঁর মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন বলেন, ঘটনাস্থলেই চারজন নিহত হয়।  নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এছাড়া মেডিকেলে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »