সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


উষ্ণ লুকের রহস্য জানাতে গিয়ে চমকের ইঙ্গিত নিপুণের
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উষ্ণ লুকের রহস্য জানাতে গিয়ে চমকের ইঙ্গিত নিপুণের

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তার কমিয়েছেন অনেকটা ওজন। ধরা দিয়েছেন বোল্ড লুকে।
সম্প্রতি সেই লুকের দুটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রোফাইল ও কাভার ফটোতে রেখেছেন একটি ছবি। এই অভিনেত্রীর উষ্ণতা ছড়ানো সেই ছবি রীতিমতো সামাজিকমাধ্যমে ভাইরাল!

নিপুণের আবেদনময়ী এমন লুকে বিস্মিত কেউ কেউ! নিপুণ জানালেন, তিনি নিজেও ভাবতে পারেননি, তার এমন লুকের ছবি ভাইরাল হবে! বললেন, আমিও কিছুটা অবাক হয়েছি।

শিল্পী সমিতির নেত্রী নিপুণ বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় হাজির হয়েছিলেন ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র ‘গালা ইভিনিং’-এ। সেখানেই তিনি উষ্ণতা ছড়ানো এমন লুকের রহস্য জানান।

নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার।

সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। তিনি বলেন, আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই এই ছবি দুটো দুদিন আগে পোস্ট দেই। তবে এতো ভাইরাল হবে আমি পোস্ট করার আগে বুঝতে পারিনি।

কেউ কেউ আবার নিপুণকে এমন আবেদনময়ী দেখে সমালোচনা করে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখন ছোটখাটো সমালোচনা আমি ওভাবে পাত্তা দেই না। তবে আমার কাছে মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।

এদিকে, সবশেষ নিপুণকে দেখা গেছে ‘ভাগ্য’ সিনেমায়। মাহবুবুর রশিদ পরিচালিত সিনেমাটিতে নায়ক মুন্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি গেল ৩ ফেব্রুয়ারি ২১ হলে মুক্তি পায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »