সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক কেন্দ্রে এক পরীক্ষার্থী
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৩:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক কেন্দ্রে এক পরীক্ষার্থী

 চিলমারী (কুড়িপ্রাম) প্রতিনিধি 

একজন মাত্র পরীক্ষার্থীর জন্য প্রশাসন, পরিদর্শক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এক ছাত্রের ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে। 

জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এইচএসসি প্রথম বর্ষ ২১ ব্যাচের পরীক্ষার রুটিন অনুযায়ী শনিবার ছিল কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। রুটিন অনুযায়ী গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন মাত্র পরীক্ষার্থী থাকায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতন জানান, এ পরীক্ষাকেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন পরীক্ষার্থী থাকায় নিয়ম অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »