শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এক ট্রলারেই ১৬ মণ ইলিশ, ১০ লাখে বিক্রি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক ট্রলারেই ১৬ মণ ইলিশ, ১০ লাখে বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একটি ট্রলারেই ১৬ মণ ইলিশ নিয়ে ফিরেছেন জেলেরা। গত মঙ্গলবার দুপুরে মহিপুর মৎস্য বন্দরে প্রায় ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি করেন জেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অন্যরাও ইলিশ পাওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। তবে ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ইলিশ পাচ্ছেন না তারা।

এফবি নাজমা ট্রলারের মালিক ও কক্সবাজারের চকরিয়া এলাকার জেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ১৬ জন জেলে নিয়ে ১০ দিন আগে গভীর সমুদ্রে যান তারা। প্রতিদিনই ইলিশ ধরা পড়েছে জালে। সোমবার সকালে সাগরে জাল ফেললে প্রচুর ইলিশ ধরা পড়ে। ওজন ছিল ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত। সেগুলো আড়তে ৬২ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন। দাম পেয়েছেন ৯ লাখ ৯২ হাজার টাকা।

জেলেরা জানান, সাগর থেকে জেলেরা কমবেশি ইলিশ নিয়ে ফিরছেন। বাকি দিনগুলোয় ইলিশ ধরা পড়লে মৌসুমের শুরু থেকে যে আকাল ছিল, তা কাটিয়ে ওঠা যাবে। জেলে মজিবুর রহমান বলেন, সাগরে এভাবে ইলিশ পড়লেও সমস্যা থাকবে না। এতে জেলেরা পরিবার-পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে বাঁচতে পারবেন।

মহিপুরের মেসার্স মা-বাবার দোয়া মৎস্য আড়তের মালিক পান্না হাওলাদার বলেন, মঙ্গলবার সিদ্দিকের ট্রলারের যে ১৬ মণ ইলিশ কিনেছিলেন, তার সবই বিক্রি হয়ে গেছে। মৌসুমে এই প্রথম ভালো বিক্রি ও মুনাফা হলো। এভাবে চললে আগের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

মহিপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গাজী বলেন, গত মাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যেতে পারেননি জেলেরা। বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের অনেকে এখনও নিখোঁজ। আবহাওয়া ভালো হওয়ায় জেলেরা সমুদ্রে যাচ্ছেন, ইলিশও ধরা পড়ছে। তবে হাতেগোনা কয়েকটি ট্রলার ছাড়া কেউ আশানুরূপ ইলিশ পাচ্ছেন না।

আলীপুর মৎস্য বন্দরের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও আশানুরূপ নয়। এতে জেলেরা খুশি হলেও ব্যবসায়ীরা সন্তুষ্ট হতে পারছেন না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »