৩২ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন
এমপিওভুক্তির আশায় ২০ বছর
প্রকাশ: ৪ মে, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এমপিওভুক্তির আশায় ২০ বছর

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানীতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ২০ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় ৩২ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বেতন না পাওয়ায় তাঁদের মধ্যে কেউ এখন সবজি বিক্রেতা, কেউবা দিনমজুর।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো– বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা ও রাজিয়া রশিদ মহিলা দাখিল মাদ্রাসা। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় শতাধিক শিক্ষার্থী রয়েছে। ২০২৩ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠান দুটি থেকে ২০ জনের বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ দুটি প্রতিষ্ঠানের অনেক শিক্ষক এখনও এমপিওভুক্তির আশায় কষ্টে দিন পার করলেও পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তাঁদের জীবিকার জন্য অন্য কাজও করতে হচ্ছে।

উপজেলা সদরের চার কিলোমিটার দূরে ভবানীপুর গ্রামে অবস্থিত বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা। ইবতেদায়িসহ দশম শ্রেণি পর্যন্ত ওই প্রতিষ্ঠানে তিন শতাধিক ছাত্রী রয়েছে। ২০০২ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পাওয়ায় এর শিক্ষার্থীরা ২০০৪ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ে পরপর দুই বছর আবেদন করলেও এমপিওভুক্ত হয়নি।

উপজেলার কালাইয়া গ্রামে স্থাপিত রাজিয়া রশিদ মহিলা দাখিল মাদ্রাসাতেও তিন শতাধিক ছাত্রী রয়েছে। ২০০২ সাল থেকে একাডেমিক স্বীকৃতি পেয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানও বেতনের আশায় ২০ বছর ধরে তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে সব শর্ত পূরণ করলেও এমপিওভুক্ত হচ্ছে না।

বিজিএস দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুস সালাম জানান, বিশ বছর ধরে এ প্রতিষ্ঠানে বিনা বেতনে শিক্ষকতা করছেন। এমপিও হবে, তাই অন্য কোথাও যাননি। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার। ধার-দেনায় জর্জরিত। মাঝে মাঝে না খেয়েও থাকতে হয়। মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি বাজারে বাজারে সবজি বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে কোনো রকমে দিন চালাচ্ছেন তিনি।

রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হালিম হাওলাদার জানান, এমপিও হবে, বেতন পাবেন– এই আশায় ২০ বছর ধরে পাঠদান করছেন। কিন্তু আজও বেতনের মুখ দেখেননি। অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে জীবন কাটান। মাদ্রাসাটি এমপিওভুক্তির দাবি তাঁর।

বিজিএস দাখিল মাদ্রাসা সুপার শাহ আলম হাওলাদার জানান, ২০ বছর ধরে মেয়েদের শিক্ষার জন্য ১৬ জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন। সরকারের সব শর্ত পূরণ করলেও এমপিওভুক্ত হচ্ছে না। তিনি সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে এমপিওভুক্তির দাবি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আবুল খায়ের জানান, দুটি নন-এমপিও নারী শিক্ষাপ্রতিষ্ঠান কী কারণে এমপিওভুক্ত হচ্ছে না, তা তিনি জানেন না। তবে এমপিওভুক্ত হলে প্রতিষ্ঠান দুটি আরও ভালো করবে বলে আশা তাঁর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »