এমভি কুয়াকাটা-২ লঞ্চের বদ্ধ কেবিন থেকে প্রবাসীর টাকা উধাও
প্রকাশ: ৬ অক্টোবর, ২০১৯, ১২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এমভি কুয়াকাটা-২ লঞ্চের বদ্ধ কেবিন থেকে প্রবাসীর টাকা উধাও

বরিশাল খবর ডেস্কঃ বরিশাল-ঢাকা এমভি কুয়াকাটা-২ লঞ্চে এক সৌদি প্রবাসী যাত্রীর বদ্ধ কেবিন থেকে ষাট হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৬ তারিখ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

যাত্রী মোঃ জাকির হোসেন(৪৯) এই প্রতিনিধিকে বলেন, তিনি শনিবার রাত ৮টায় ঢাকা সদর ঘাট স্টেশন থেকে এমভি কুয়াকাটা-২ লঞ্চে উঠে তৃতীয় তলায় ৩০৫, ৩০৬ ও ৩০৭নম্বর কেবিনে বরিশাল আসচ্ছিলেন। ৩০৫ কেবিনে রাতে ঘুমানোর জন্য তিনি কেবিন বদ্ধ করে ঘুমিয়ে যান। সকাল বেলা দেখেন ভেতরে জামার পকেটে রাখা ৬০ হাজার নেই। এরপর তিনি লঞ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু লঞ্চের নিরাপত্তা কর্মী এবং কেবিনের সার্ভিস স্টাফরা উল্টা জাকির হোসেনকেই অভিযুক্ত করছেন বলে তিনি জানান।

সৌদি প্রবাসী জাকির হোসেন প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবে থেকে তৈল কম্পানিতে চাকুরী করছেন। তার বাড়ি মেহেন্দীগঞ্জ পৌর শহরের অম্বিকাপুর।

এ ব্যাপারে লঞ্চের কতৃপক্ষ বলেন, বিষয়টি তাদেরকেও বিষ্মিত করেছে। খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন এবং উভয় পক্ষকে তল্লাশী চালিয়েও উদ্ধার করতে পারেননি।

লঞ্চের তৃতীয় তলার অন্য কেবিনে ওই যাত্রীর সঙ্গে বরিশাল আসচ্ছিলেন তার এক আত্মীয় বলেন, লঞ্চের কেবিন বয়দের মাধ্যমেই চুরি হতে পারে। তা নাহলে কেবিন বদ্ধ অবস্থায় কোনভাবেই চুরি হতে পারে না। এ ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষ কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেখিতে চাহিলে তাহারা আমাদের উহা দেখান নাই। উল্টা তাদেরকে দায়ী করেন।

এরপর রবিবার সকালে লঞ্চ থেকে নেমে বরিশাল কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর তানজির বলেন, তারা থানায় অভিযোগ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছি ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »