ঐক্যবদ্ধতা:ফেরদৌসী রুবী
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধতা:ফেরদৌসী রুবী

জাতীর বৃহত্তর শক্তি নিহিত ঐক্যের মাঝে।আমরা একে অপরের বন্ধন।আমাদের একক তুচ্ছ স্বার্থের উর্ধ্বে উঠে,আমাদের সমাজ ও দেশের সমৃদ্ধি ও অগ্রগতি আরও বিস্তৃত হওয়ার লক্ষ্যে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে ঐক্যবদ্ধতা।

ঐক্য একটি জাতির শান্তি ও ভালবাসা প্রচারক।
আমাদের অনেক মেধা সম্পদ রয়েছে, লক্ষ্য অর্জনের জন্য কেবল ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটাই গুরুত্বপূর্ণ।
আমাদের একার দ্বারা যা কখনও সম্ভব নয় সম্মিলিত শক্তি এবং চিন্তাকে একত্রিত করে সেটিকে আশ্চর্যজনক ভাবে সফল করা যায় ।

স্বাধীনতা পাওয়ার আগে আমরা জানতাম যে ঐক্য কতটা গুরুত্বপূর্ণ।আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে পাক হানাদার বাহিনীরা আমাদেরকে ব্যর্থ করতে পারেনি। পরাজিত হয়ে তারাই ফিরে গিয়েছিল।
ঐক্য শুধুমাত্র শক্তি দেয় না,এটি নিরাপত্তার অনুভুতিও দেয় কেননা তখন তারা থাকে একে অপরের প্রতি সংবেদনশীল।তাছাড়া আপনি একা থাকলে মানুষ আপনাকে সহজে ভেঙে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু আপনি যখন একসাথে থাকেন তখন কেউ আপনাকে স্পর্শও করতে পারবে না।
ঐক্যের শক্তি বিস্ময়কর। যে কোন গঠনের জন্য এটি ধৈর্যশীল, সাহসী এবং উদ্যমী যাত্রা।

এমনকি অন্য প্রাণীদের মধ্যেও আমরা ঐক্য লক্ষ্য করে থাকি যেমন, বাদুর তাদের খাবার ভাগ করে খায়,ডলফিন যখন আঘাত পায় অন্য ডলফিন ছুটে আসে সাহায্য করার জন্য।

আপনি যদি অন্যদের সাহায্য করেন তবেই অন্যরা আপনাকে সাহায্য করবে। আপনার দল আপনাকে সমর্থন করবে।
তাই আপনার ঐক্যকে ভাঙতে কখনও কোন নেতিবাচক প্রভাবকে প্রশ্রয় দিবেন না।
আজকাল অনেকে ঐক্য ভাঙার চেষ্টা করে কারণ তারা জানে যদি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসে তবে কেউ তাদের ভাঙতে পারবে না এমনকি তারা তাদের স্পর্শ করার চেষ্টাও করবে না।
প্রবাদ আছে যখন মাকড়সা একত্রিত হয়,তখন তারা একটি সিংহকেও বেঁধে রাখতে পারে।

টিমওয়ার্ক হল একটি সাধারণ দৃষ্টিভঙ্গির দিকে একসাথে কাজ করার এবং সাংগঠনিক উদ্দেশ্যগুলির দিকে পৃথক কৃতিত্বকে নির্দেশ করার ক্ষমতা।

আর আমরা যখন বিভক্ত হই তখন যে কেউ আমাদের ভেংগে দিতে পারে,শান্তি নষ্ট করতে পারে,তাই নিজেদের উন্নতি করার জন্য ঐক্যের কোন বিকল্প নেই।আমাদের সর্বদা ঐক্যেবদ্ধ হয়ে থাকতে হবে। একে অপরের প্রতি সদয় হতে হবে,সাহায্য করতে হবে।

আমরা একে অপরের বিশাল বন্ধন. জীবনের সর্বক্ষেত্রে এর মূল্য রয়েছে।আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন যে কোন চ্যালেন্জ মেকাবেলা করতে পারি।

ঐক্যই শক্তি,এই চেতনার উপরই নির্ভর করে সমাজ তথা দেশের উন্নয়ন।তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল ঐক্য বজায় রাখা আর ঐক্য বজায় রাখার জন্য প্রয়োজন খোলা মনোভাব।

ঐক্য একটি শান্তি ও শক্তিময় পদযাত্রা।
ঐক্যবদ্ধ থেকে দেয়ালের পরিবর্তে সেতু নির্মাণকে উৎসাহিত করুন।বিজয় আপনার ।

ফেরদৌসী রুবী ॥




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »