সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে আ’লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে ইন্দুরকানী বাজার থেকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে তাদেরকে ওই মামলায় আটক দেখিয়ে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বালিপাড়া বাজারের শাহ আলমের মার্কেটের ভিতর অস্থায়ী ইউনিয়ন আ’লীগের অফিসের সামনে ফাঁকা জায়গায় বিএনপি-জামায়াতের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে ইন্দুরকানী পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত কয়েকটি ককটেলের অংশ বিশেষ এবং অবিস্ফোরিত ৭ টি ককটেল উদ্ধার করে। ওইদিন রাতেই বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (বাদশা) বাদী হয়ে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণতান্ত্রিক জনসভাকে বানচাল করার জন্য সরকার সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং হামলা করছে। এরই ধারাবাহিকতায় ইন্দুরকানীতে মিথ্যা মামলা নিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারসহ হয়রানি করা হচ্ছে। সরকার ২০১৮ সালে এমনটা করে সফল হলেও এবার সফল হবে না। কারণ নেতাকর্মীরা উৎফুল্ল রয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক দুজনকে আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি বাদশা হাওলাদার বিস্ফোরক দ্রব্য আইনে বাদী হয়ে অজ্ঞাতসহ এজাহার ভুক্ত ৭৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কেউ যাতে নাশকতা মুলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »