সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কঙ্গনার মুখে রণবীরের বন্দনা
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কঙ্গনার মুখে রণবীরের বন্দনা

অনলাইন ডেস্ক :ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে কঙ্গনা রনৌতবলিউড তারকাদের বিরুদ্ধে হামেশাই তোপ দাগান কঙ্গনা রনৌত। তবে এবার তিনি অন্য মেজাজে। বলিউডে এমন অনেকে আছেন, যাঁদের ফ্যাশন দেখে মুগ্ধ এই বলিউড কন্যা। তাঁদের মধ্যে রণবীর সিং অন্যতম।

ল্যাকমে ফ্যাশন উইকের ২০ বছর পূর্তি হচ্ছে এবার। মুম্বাইয়ের সেন্ট রেজিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে উদ্‌যাপন হচ্ছে এই ফ্যাশন উৎসব। সব বিতর্ক পাশে রেখে এবারও মঞ্চে ঝড় তোলেন কঙ্গনা রনৌত। তাঁর স্টাইল দেখে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। এই বলিউড তারকা কার স্টাইল পছন্দ করেন? প্রথম আলোকে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার চোখে রেখা, মিস্টার বচ্চন, রণবীর সিং খুব ফ্যাশন সচেতন। সোনমের স্টাইল খুবই ব্যতিক্রমী। প্রত্যেকে নিজ নিজ জায়গায় দুর্দান্ত।’

রণবীর সিং ও কঙ্গনা রনৌতনিজের ফ্যাশন ভাবনা নিয়ে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার ফ্যাশন নির্ভর করে অনুষ্ঠান আর উৎসবের ওপর। যখন ছবির চিত্রনাট্য শুনতে যাই, তখন আরামদায়ক কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি পাশ্চাত্য পোশাক বেশি পরি। বাইরে কোথাও গেলে পাশ্চাত্য ধাঁচের পোশাক বেছে নিই। তবে ভারতীয় পোশাকও ভালোবাসি। সব ধরনের ফ্যাশন আমার পছন্দ।’

নিজের পছন্দের ডিজাইনার? এবার কঙ্গনা রনৌত বলেন, ‘প্রতিটি শোর ভাবনা আলাদা হয়। প্রত্যেক ডিজাইনারের নিজস্ব ভাবনা থাকে। তাই এভাবে বলা যায় না কে ভালো, কে মন্দ।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »