শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কমিশনের ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কমিশনের ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি

 পটুয়াখালী প্রতিনিধি 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো চাপ নেই, যথাসময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন, ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই, এটা সরকারের বিষয়, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কথা বলবে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিশন আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশন সাংবিধানিক নিয়মে নির্বাচন আয়োজন করব, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না, বরং আহবান জানানো হয়েছে। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চাই। বিরোধী দল হিসেবে (বিএনপি) একটি বড় দল, যদি তারা নির্বাচনে অংশ গ্রহণ করে, তবে নির্বাচন আরও অংশ গ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, বর্তমান ইভিএম দিয়ে ৫০-৬০টি আসনে ভোট গ্রহণ করা সম্ভব। সব আসনে ইভিএমে ভোট গ্রহণের জন্য সরকারের কাছে প্রপোজাল দিতে আমাদেরও একটু সময় লেগেছে, বর্তমানে পরিকল্পনা কমিশন এটাকে পরীক্ষা নিরীক্ষা করছেন। তারপরও সব আসনে ইভিএমের জন্য দক্ষ জনবল তৈরি করা সময়সাপেক্ষর বিষয়। তবে বাজেট পেলে চিন্তাভাবনা করা হবে, একেবারে সম্ভব না হলে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ভোটাররা।

প্রধান নির্বাচন কমিশনার আজ পটুয়াখালী সার্কিট হাউসে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিনে পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ ও কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে সস্ত্রীক কুয়াকাটা রাতযাপন শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্য রওনা করবেন বলে জানা গেছে। এ সফরে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তার সফরসঙ্গী হয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »