শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কমেছে ইলিশের সরবরাহ, দাম চড়া
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কমেছে ইলিশের সরবরাহ, দাম চড়া

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ জেলার সব মৎস্য আড়তে কমেছে ইলিশের সরবরাহ। তাই দামও একটু চড়া। দুই থেকে তিন দিনের মধ্যে গভীর সাগর থেকে মাছধরা ট্রলার ঘাটে ফিরলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ জেলার সব মৎস্য আড়তে কমেছে ইলিশের সরবরাহ। তাই দামও একটু চড়া। দুই থেকে তিন দিনের মধ্যে গভীর সাগর থেকে মাছধরা ট্রলার ঘাটে ফিরলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে যে সকল ট্রলার আড়তে এসেছিলো সেগুলো ফের গভীর সমুদ্রে যাত্রা করেছে। তাই মহিপুর, আলীপুর, রাঙ্গাবালী ও গলাচিপাসহ জেলার সকল মৎস্য আড়ত ঘাটে ইলিশের দাম অনেকটা চড়া। ১ কেজি ওজনের ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১‘শ টাকা কেজি দরে। ৭ থেকে ৮‘শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮‘শ টাকা কেজি দরে। ৫ থেকে ৬‘শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬‘শ টাকা কেজি দরে। আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।

এদিকে, ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেকটা বিপাকে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা। তারা মৎস্য বন্দরগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।

মহিপুরের মৎস্য আড়ৎ কক্সবাজার ফিসের ম্যানেজার ফরিদ মিয়া জানান, মহিপুরের বেশির ভাগ ট্রলার এখন গভীর সাগরে মাছ শিকার করছে। ঘাটে তেমন মাছ নেই বললেই চলে। দামও আগের তুলনায় অনেক বেশি।

আলীপুরের মৎস্য আড়ৎ সাত ভাই ফিসের মালিক রাসেল মোল্লা বলেন, এখন মনে হচ্ছে ইলিশের গায়ে আগুন লাগছে। দাম এতটা বেশি যে ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে মাছ চালান করলে লোকসান ছাড়া কিছুই হবে না।

মহিপুর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, মহিপুরে মাছের সরবরাহ নেই বললেই চলে। গতকাল যে সকল ট্রলার ঘাটে ফিরেছে, তাদের মধ্যে বেশির ভাগই কম সংখ্যক মাছ নিয়ে ফিরেছে। তবে সামনে দুই তিন দিন পর গভীর সাগর থেকে সকল ট্রলার ঘাটে ফিরলে ইলিশের দাম কিছুটা কমতে পারে। আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ নিয়ে।  লো ভোল্টেজ এবং ঘন ঘন লোডশেডিং। এভাবে চলতে থাকলে আমরা বরফ সংকটে পড়বো। অনেক লোকসান গুনতে হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে জেলেদের জালে কাঙ্খিত মাছ ধরার পড়ার আশা করছি। কারণ এখানকার বেশির ভাগ জেলে ৬৫ দিনের মৎস্য অবরোধ মেনে মাছ ধরা বন্ধ রেখেছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »