সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় মৃত্যু : বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যু : বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে (কোভিড-১৯) মৃত্যু ও সংক্রমণের হার ধীরে ধীরে বেড়েই চলেছে। গত কয়েক দিনের পরিসংখ্যানের জেরেই ওয়ার্ল্ডোমিটারের তালিকার দৈনিক মৃত্যুর শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম।

রোববার (১১ জুলাই) করোনার সংক্রমণে একইদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এই দিন দেশে করোনায় ২শ ৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮শ ৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে একদিনে এত মৃত্যু ও নতুন করোনারোগীর শনাক্ত হয়নি বাংলাদেশে।  তবে গত রোববারের আগ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড ছিলো ১১ হাজার ৬শ ৫১ জন। আর সর্বোচ্চ মৃত্যু ছিলো ২শ ১২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে ভারত। নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, যেভাবে নতুন করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৭ থেকে ১০ দিন পর হাসপাতালে শয্যা খালি পাওয়া যাবে না। পরিস্থিতি হবে করুণ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণের গতিধীর করতে সরকারের দেওয়া ‌কঠোর বিধি-নিষেধের মধ্যে চলতি সপ্তাহ থেকে দেখা যেতে পারে। এই সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার কমতে পারে। তবে, মৃত্যু আরও সপ্তাহ দুয়েক বাড়তির দিকেই থাকবে।

রোববার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, সারা দেশেই সংক্রমণ বেড়েছে। খুলনা, ঢাকা, চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়ে গেছে। শনাক্তের হার ৩১-৩২ শতাংশ। এভাবে চলতে থাকলে প্রতিদিন শনাক্ত ১৫ হাজারে পৌঁছাতে বেশি সময় লাগবে না। যে হারে হু-হু করে রোগী বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ৭-১০ দিনের মধ্যে হাসপাতালে শয্যা, আইসিইউ খালি থাকবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর ‌বিধি-নিষেধ চলছে। কিন্তু অনেককে জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে বেরোতে দেখা যাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »