করোনা আক্রান্ত লেয়া সিদু
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত লেয়া সিদু

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের ২৪টি চলচ্চিত্রের মধ্যে ৩টিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো অংশই নেয়া হবে না তার। প্যারিসে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। জানা গেছে, তিনি করোনা টিকার দুই ডোজ নেয়া সত্ত্বেও শেষ পর্যন্ত আক্রান্ত হলেন। তবে এই অভিনেত্রীর মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পাওয়ার জন্য লড়ছে। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। জানা গেছে,  লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিলও করতে পারেন।আবার চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশও নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কান উৎসবে সেরা অভিনেত্রী হয়েছিলেন তিনি। এবার করোনা পরিস্থিতিতেই বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই চলচ্চিত্র উৎসবে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, কলাকুশলী ও সংবাদকর্মীরা। সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধিও মেনে চলা হচ্ছে। অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন। এদিকে করোনা হানা দেয়ায় কান উৎসব বন্ধ হয়ে যেতে পারে বলেও গুঞ্জন উঠেছে। তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে উৎসবটি করছি। কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সংবাদ ভিত্তিহীন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »