সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মনদীপ ঘরাইয়ের ‘একটি হারানো বিজ্ঞপ্তি’
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মনদীপ ঘরাইয়ের ‘একটি হারানো বিজ্ঞপ্তি’

বরিশাল খবর :
অমর একুশে বইমেলায় আসছে কবি ও কথাসাহিত্যিক মনদীপ ঘরাইয়ের উপন্যাস ‘একটি হারানো বিজ্ঞপ্তি’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন সাদিত উজ জামান।

মনদীপ ঘরাই এ সময়ের জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক। তার স্থায়ী নিবাস বাগেরহাটের মোড়েলগঞ্জে। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন।

পেশাগত জীবনের শুরুতে দৈনিক প্রথম আলোর সহ সম্পাদক এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার ও সংবাদ উপস্থাপক ছিলেন। বর্তমানে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত।

বইটি সম্পর্কে মনদীপ ঘরাই বলেন, ‘উপন্যাসটি পড়লে পাঠক নতুন করে ভাবতে শিখবেন। এই ধারার উপন্যাস পাঠক খুব একটা পড়েননি। আশা করি উপন্যাসটি পাঠক সাদরে গ্রহণ করবেন।’

তার প্রথম গল্পগ্রন্থ ‘অল্প গল্প’ প্রকাশ হয় ২০১৯ সালে। অন্য বইগুলোর মধ্যে গল্পগ্রন্থ ‘এক কাপ নীল’, উপন্যাস ‘ফুঁ’, কাব্যগ্রন্থ ‘আমাকে বোঝেনি কেউ’ উল্লেখযোগ্য।

২০১৯ সালে ভারতের আরশিকথা পত্রিকার আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তাকে লেখক সম্মাননা প্রদান করা হয়। কর্মজীবনেও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজের জন্য সমাদৃত হন।

তিনি ২০২১ সালে গ্লোব্যাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০২২ সালে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শরীয়তপুরে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

উপমহাদেশের প্রথম কবিতার দেওয়াল ‘কাব্যমায়া’ ও উন্মুক্ত পাঠাগার ‘একুশ’ নির্মাণের জন্য ইয়ুথ সামিটে স্পেশ্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি জাতীয় দৈনিক ও অনলাইনে সাহিত্য, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখি করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »