শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা পজিটিভ হয়েও মোবাইল কোর্ট চালালেন আগৈলঝাড়ার এসিল্যান্ড
প্রকাশ: ৬ জুলাই, ২০২১, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা পজিটিভ হয়েও মোবাইল কোর্ট চালালেন আগৈলঝাড়ার এসিল্যান্ড

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা দিয়ে জনবহুল স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ উপজেলা অফিসে অবাধ যাতায়াত করেছেন আগৈলঝাড়ার এসিল্যান্ড নেহের নিগার তনু। তার এমন কার্যকলাপে আতঙ্ক বিরাজ করছে উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীসহ ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীদের মাঝে।

মঙ্গলবার ( ৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেহের নিগার তনু করোনায় আক্রান্তের খবর তাকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন। একই সঙ্গে গত সোমবার এসিল্যান্ড, তাঁর একজন ননদ ও একজন কর্মচারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা প্রদান করেছিলেন। পরীক্ষায় এসি ল্যান্ড বাদে তাদের দুজনের করোনা সনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন জানান, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্টে এসিল্যান্ডের ননদ ও কর্মচারীর করোনা পজিটিভ রেজাল্ট আসে। অধিকতর পরীক্ষার জন্য এসিল্যান্ডের নমুনা হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে করার জন্য বলা হয়। মঙ্গলবার জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় এসিল্যান্ড নেহের নিগার তনু করোনা সনাক্ত হয়। বর্তমানে এসিল্যান্ড নেহের নিগার তনু নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নমুনা পরীক্ষা দিয়ে ফলাফল না পাওয়া পর্যন্ত কারো বাড়ির বাইরে বের হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এসিল্যান্ডের করোনা আক্রান্ত হয়ে বাইরে ঘুরে বেড়ানোর খবর নিয়ে মঙ্গলবার দিনভর ছিল আগৈলঝাড়া টক অব দ্যা টাউনে। করোনার নমুনা পরীক্ষা দিয়ে এসিল্যান্ড তনু সোমবার দুপুরে পুলিশের এসআই আলী হোসেনসহ ফোর্স নিয়ে ফুল্লশ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে রাজিবের বিয়ে উপলক্ষে সাবেক ইউপি সদস্য আসাদ খলিফার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সাবেক ইউপি সদস্য আসাদ খলিফা জানান, তার বাড়িতে এসিল্যান্ড ১টা ১৮মিনিটে প্রবেশ করে ২টা পর্যন্ত অবস্থান করেন। তার করোনা পজিটিভ হওয়ায় কারণে তিনিসহ তার পুরো বাড়ির সবাই এখন চরম করোনা ঝুঁকির মধ্যে রয়েছেন। এসিল্যান্ড সোমবার তার বাড়িতে অবস্থানকরাসহ উপজেলা সদর বাজার, গৈলা বাজার, ডিএসবি বাজার, কাজিরহাট বাজার, ছয়গ্রাম বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান করেন।

এ বিষয়ে নেহের নিগার তনু’র সরকারী মোবাইল নম্বর (০১৩১৮২৫৬৩৪০) বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউএনও মো. আবুল হাশেম সাংবাদিকদের বলেন, প্রথম পরীক্ষায় এসিল্যান্ডের নেগেটিভ ফলাফল জানার পরে তাকে অভিযানে পাঠিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল নিশ্চিত না হয়ে তাকে বাইরে পাঠানো ঠিক হয়েছে কি না এমন এক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এ প্রসঙ্গে বলেন, এসিল্যান্ড কবে যোগদান করেছেন তা তাকে জানানো হয়নি। তবে কোন ব্যক্তি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা দিয়ে তার ফলাফল না পাওয়া পর্যন্ত বাসা থেকে বের হওয়া ঠিক না। সরকারী কর্মকর্তা হিসেবে এটা তার দায়িত্ববোধ থাকা উচিত ছিল। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ পুরো উপজেলা পরিষদ ভবন জীবাণুমুক্ত করার কথা জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »