● ●


কলকাতার ভুয়া ক্যানসার চিকিৎসকের কাছে ঠকেছেন হাজারো বাংলাদেশি
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৩, ১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলকাতার ভুয়া ক্যানসার চিকিৎসকের কাছে ঠকেছেন হাজারো বাংলাদেশি

অনেক অসহায় রোগীর পরিবার অরোদীপের কাছে বছরের পর বছর প্রতারিত হয়েছেন। এবার জানা গেছে তিনি আসলে চিকিৎসক নন।

কলকাতার লেকটাউনের ‘ক্রিটিক্যাল ক্যানসার ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ সেন্টার এন্ড ক্লিনিক’র সামনে বছরের সব সময়ই লেগে থাকতো ভিড়। আর এর মধ্যে বাংলাদেশি রোগীর সংখ্যা থাকতো অর্ধেকের বেশি। সকলেই আসতেন সোরিনাম থেরাপিতে বিশেষজ্ঞ চিকিৎসক অরোদীপ চট্টোপাধ্যায়ের কাছে চিকিৎসা করাতে। ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এ চিকিৎসক ১৫০০ রুপি ফি নিতেন। অসহায় রোগীর পরিবার যে এই চিকিৎসকের কাছে বছরের পর বছর প্রতারিত হয়েছেন তা জানতেও পারেননি কেউ। তবে বৃহস্পতিবারই জানা গেছে অরোদীপ আসলেই চিকিৎসক নয়। তার কোনো ডাক্তারির ডিগ্রিও নেই। আপাতত এই বিশেষজ্ঞ নামধারী চিকিৎসক শ্রীঘরে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রতারণা, ভেক ধরে প্রতারণা, জালিয়াতি, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, নথি জাল করে জালিয়াতি, প্রতারণার উদ্দেশ্যে নকল বৈদ্যুতিক নথিকে আসল বলে চালানোর অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ থেকে মুমূর্ষু পিতাকে চিকিৎসা করাতে এসেছিলেন সাতক্ষীরার মাহবুব আলি। তিনি তো অরোদীপের গ্রেপ্তার হওয়ার খবর শুনে অবাক হয়েছেন। তিনি জানান, বাংলাদেশের বহু মানুষ অরোদীপের কাছে চিকিৎসা করাতে আসেন। আমিও বাংলাদেশে বসেই অরোদীপের কথা শুনে ক্যানসার আক্রান্ত পিতাকে নিয়ে এসেছিলাম। তিনি হতাশ গলায় বলেছেন, কত মানুষ যে প্রতারিত হয়েছেন তা কে জানে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই অরোদীপের কাছে দেখানোর জন্য বাংলাদেশের রোগীদের লাইন পড়ে যেত। তা গত ৫ বছরে হাজারের বেশি রোগী প্রতারণার শিকার হয়েছেন বলে তারা মনে করেন।

মাসখানেক আগে পশ্চিমবঙ্গে ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ জানতে পারছে নানা চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের তালিকায় থাকা নামি ও মোটা টাকার ফিজ নেওয়া চিকিৎসকেরও খোঁজ পাওয়া গিয়েছে, যাদের কোনো ডাক্তারি করার ডিগ্রিও নেই। হয় জাল ডিগ্রি ও জাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট জোগাড় করে দিব্যি বছরের পর বছর নামি চিকিৎসক সেজে চিকিৎসা করেছেন হাজার হাজার মানুষের। ইতিমধ্যে গোটা রাজ্য থেকে প্রায় ৫০-এরও বেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবশ্য পুলিশের সিআইডির মতে, রাজ্যে ছড়িয়ে রয়েছে এমন ভুয়া চিকিৎসকের সংখ্যা ৫০০-রও বেশি। তবে ক্যানসার চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জনকারী অরোদীপের আইনজীবীরা অবশ্য আদালতে জানিয়েছেন, অরোদীপ কখনোই চিকিৎসক হিসেবে নিজেকে দাবি করেননি। তিনি আসলে একজন গবেষক। তাঁর বহু গবেষণাপত্র নাকি বিশ্বের বহু জার্নালে প্রকাশিত হয়েছে। পুলিশ এ নিয়েও সন্দিহান। অরোদীপ তার প্যাডে ডিগ্রি হিসেবে লিখতো এমডি (ইন্টিগ্রেটিভ অনকোলজি)।

অরোদীপের আইনজীবী বলেছেন, ওই ক্লিনিকে রোগী দেখতেন অরোদীপের বাবা প্রদীপ চট্টোপাধ্যায়। তবে পুলিশ জানতে পেরেছে, প্রেসক্রিপশনে বাবার সইয়ের পাশে অরোদীপও সই করতো। এখন অবশ্য অরোদীপ গ্রেপ্তার হওয়ায় অনেক রোগী পড়েছেন বিপাকে। ভুয়া চিকিৎসক জানা সত্ত্বেও তারা ওষুধ পাবেন কোথা থেকে তা নিয়ে বিশেষ চিন্তিত। যারা উপকার পেয়েছেন তারা তো অরোদীপ ভুয়া চিকিৎসক শুনে আকাশ থেকে পড়েছেন।

সূত্র: মানবজমিন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »