শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. বাবুল গাজী (৫২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হারুন হাওলাদার (৫২)কে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে মহিপুর থানা মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উভয়কে প্রথমে কুয়াকাটা হাসপাতালে ও পরে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠাণো হয়। চিকিৎসাধীন হারুন হাওলাদার জানায়, একটি জমাজমি নিয়ে ইদ্রিস হাং বনাম ফরিদ হাং একটি সালিশ মীমাংসা করলে সকলে মেনে নিলেও ফরিদ হাং মেনে নিতে পারেনি। তাই এসব ঘটনার জের ধরে ফরিদ হাং: ছেলেমেয়ে আত্মীয়স্বজন নিয়ে ইদ্রিস হাং এর বাড়ির সামনে পেয়ে মো. বাবুলগাজী ও মো. হারুন হাওলাদারের ওপর হামলা চালায় বলে জান গেছে। এদিকে বাবুল গাজী ও মো. হারুন হাওলাদারের ওপর হামলা চালানোর প্রতিবাদে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও পরিষদ সংলগ্ন বাজারে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। সভায় বক্তারা ফরিদ হাং সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার মো. আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এখন তদন্ত চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »