শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা

অনলাইন নিউজ : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা সরবরাহকারী চক্র। এই চক্রের কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। জাল টাকার লেনদেনে জড়িত এই চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ তৎপর থাকলেও প্রতিকার এখনও অধরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, বাবলাতলা, বালিয়াতলী ও বানাতী এলাকায় জাল টাকার লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে। জাল টাকার মধ্যে ১০০০, ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোট বেশি প্রচলিত। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ধর্মীয় উৎসব যেমন ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের সময় এই চক্র বিশেষভাবে সক্রিয় হয়। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে তারা জাল টাকা চালানোর চেষ্টা করে।

বাবলাতলা বাজারে ইতিমধ্যে এই চক্রের কয়েকজন সদস্য ধরা পড়েছেন। জানা গেছে, তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। এ ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাল টাকার কয়েকটি ধরন রয়েছে। কিছু জাল নোট সহজেই চেনা যায়, আবার কিছু নোট এতটাই নিখুঁত যে তা আসল টাকার সঙ্গে পার্থক্য করা কঠিন। জাল টাকা সরবরাহকারীরা সাধারণত ভিড়পূর্ণ দোকান, গরু-ছাগলের হাট বা সাপ্তাহিক বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ কারণে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতারিত হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি স্থানীয়দের এ চক্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া মাত্র পুলিশকে জানানোর অনুরোধ করেছেন।

জাল টাকার এই চক্রের কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রতারণা রোধে পুলিশের কঠোর পদক্ষেপ ও স্থানীয়দের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »