শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কলেজছাত্রীকে তুলে নেওয়ার দুই ঘণ্টা পর উদ্ধার
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে তুলে নেওয়ার দুই ঘণ্টা পর উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর ও বসতঘরে ভাঙচুর শেষে ‘বিবস্ত্র করে’ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মালয়েশিয়া প্রবাসী সাবেক স্বামী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। মেয়েকে রক্ষা করতে গেলে তাঁর মাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দুই ঘণ্টা পর ছাত্রীকে সাবেক স্বামীর বসতঘর থেকে উদ্ধার করে।

এ ঘটনার দুই দিন পার হলেও মামলা নেয়নি পুলিশ। মারধরে আহত মা খোর্শেদা বেগমকে (৫০) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করেন। দুই দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্র ও কলেজছাত্রী আজ সোমবার জানান, শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্রীর সঙ্গে অভিযুক্ত প্রবাসীর বিয়ে হয় ২০১৬ সালের ২ ডিসেম্বর। বিয়ের পর থেকেই তাঁদের পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। তুচ্ছ ঘটনায় স্বামী নির্যাতন চালাতেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী ২০১৯ সালে তাঁকে ডিভোর্স দেন। এতে স্বামী ক্ষুব্ধ হয়ে মালয়েশিয়ায় থাকাকালেই ফোনে হুমকি দিতেন।

দেশে এসে ছাত্রীর বিরুদ্ধে আদালতে দুটি মামলাও করেন, যা বিচারাধীন। এরই মধ্যে ২০২০ সালে সাবেক স্বামীর অব্যাহত হুমকির মুখে ভুক্তভোগী মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। 

ভুক্তভোগী ও তাঁর পরিবারের অভিযোগ, গতকাল রোববার সকালে সাবেক স্বামী মালয়েশিয়া থেকে সরাসরি ছাত্রীর বাড়িতে ১৮-২০ জন নিয়ে হাজির হন। এ সময় ছাত্রীকে বিবস্ত্র করে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেন।

ছাত্রীর অভিযোগ, তাঁকে বাড়িতে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য ধারণ করেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে দুই ঘণ্টা পর সাবেক স্বামীর বসতঘর থেকে ছাত্রীকে উদ্ধার করে। 

বেতমোর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন কলেজছাত্রীকে বিবস্ত্র করে অজ্ঞান অবস্থায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছে। তিনি গাড়ি থামাতে বললেও তাঁরা দ্রুতগতিতে চলে যান।

ভুক্তভোগীর মা খোর্শেদা বেগম জানান, রোববার সকালে নিকটাত্মীয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মেয়ের সাবেক স্বামী দলবলসহ এসে মারধর করে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এর প্রতিবাদ করলে তাঁকেসহ পরিবারের সদস্যদের মারধর করেছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী জানান, বসতঘর ভাঙচুর ও ছাত্রীকে বিবস্ত্র করে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয়। কলেজছাত্রী তাঁর স্ত্রী। মালয়েশিয়া থেকে তাঁর আসার খবর পেয়ে পালিয়ে যাবে ভেবে তাঁকে গাড়িতে করে বাড়ি নিয়ে যান।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার খবর পেয়ে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সাবেক স্বামীর কাছ থেকে ছাত্রীর ব্যবহূত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »