বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঁদলেন পরী
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৪:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঁদলেন পরী

স্টাফ রিপোর্টার

দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। আর বিভিন্ন দলের সমর্থনে থাকেন তারকারা। তেমনই এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্ত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কখনো মেসিকে উড়ন্ত চুমু আবার কখনো আর্জেন্টিনা জয় হলে ঘুরতে যাবেন মেসির দেশে বলে তিনি জানিয়ে আসছেন ভক্তদের। আর এমনই প্রতিশ্রুতি দিয়ে নিজের ভক্তদের মাঝে উন্মাদনাও বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। অবশেষে এই উন্মাদনার সমাপ্তি হয়েছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল ম্যাচের মাধ্যমে। প্রথম দিকে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে একটি পেনাল্টি এবং এমবাপ্পের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ফ্রান্স। পরবর্তীতে এক্সট্রা ৩০ মিনিটেও পুনরায় দুই দলই ১টি করে গোল করে খেলার সমতা বজায় রাখে এবং সবশেষ খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মার্টিনেজের দুর্দান্ত গোলরক্ষায় জয় হয়েছে দলটির।
বিজ্ঞাপন
তবে প্রিয় দলের ৩৬ বছর পরের স্বপ্নজয়ে অনেকের মতো কাঁদলেন পরীও। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয়ের পর পরীমনি নিজের ফেসবুকে লিখেছেন, আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! এ সময় তিনি স্বামী শরিফুল রাজকে মেনশন করে লেখেন, রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো। অবশেষে পরীমনির হৃদয়ে মেখেছে প্রশান্তির ছাপ। যা বোঝা গেছে পরীর আরেকটি পোস্টে। মেসিদের জয়ের কিছুক্ষণ পরেই তিনি লিখেন, শান্তি, শান্তি, শান্তি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »