শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাউখালীতে সরকারি গণগ্রন্থাগার তালাবদ্ধ ব্যক্তি উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাউখালীতে সরকারি গণগ্রন্থাগার তালাবদ্ধ  ব্যক্তি উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী উপজেলার একমাত্র সরকারি গণপাঠাগারটি দীর্ঘ ২ বছর পর্যন্ত তালাবদ্ধ রয়েছে। গণপাঠাগারে বই থাকলেও বই পড়ার কোনো উদ্যোগ নেই উপজেলা পরিষদের। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই গণগ্রন্থাগারটি সরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। সেই সময় খুব বই প্রেমিদের আনাগোনায় মুখরিত থাকতো গণপাঠাগার অঙ্গন। ষাটোর্ধ্ব আ. মোতালেব জানান, সেই সময় অনেক পাঠক লাইব্রেরিতে আসন না থাকায় লাইনে দাঁড়িয়ে থাকতো কখন আসন খালি হবে, তখন লাইব্রেরিতে প্রবেশ করে বই পড়বেন। বই পড়ার মাধ্যমে আলোকিত হতো কাউখালীবাসী। স্কুল, কলেজ ও অফিস ছুটির পর পরই প্রতিদিন বিকালে প্রতিযোগিতায় নামতো কখন পত্রিকা ও বই পড়বেন সরকারি গণপাঠাগারে গিয়ে। সে সময় লাইব্রেরি পরিচালনার জন্য একজন লাইব্রেরিয়ান ও একটি ম্যানেজমেন্ট কমিটি থাকতো। বর্তমানে ম্যানেজমেন্ট কমিটিতো দূরের কথা, লাইব্রেরিয়ান বীর মুক্তিযোদ্ধা প্রায় দুই বছর পূর্বে মারা যাওয়ার পর আজও লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া যায়নি। এদিকে এই সুযোগে বইপ্রেমীদের চাহিদার পরিপ্রেক্ষিতে উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ নিজ উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতিষ্ঠা করে বাড়ি বাড়ি গিয়ে বই পড়তে আগ্রহীদের বই পৌঁছে দেন।
বিজ্ঞাপন
বিষয়টি এলাকার বইপ্রেমী ও সুধিজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শাহ্‌ আলম তালুকদার জানান, সরকারিভাবে যখন গণপাঠাগারে বই পড়ার তেমন কোনো সুযোগ না থাকায় আ. লতিফের এই ভ্রাম্যামাণ লাইব্রেরির মাধ্যমে বিভিন্নস্থানে বই পড়ার সুযোগ সৃষ্টি করায় এলাকার অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া জানান, উপজেলা পরিষদের পণপাঠাগারে লাইব্রেরিয়ানের মৃত্যুর পর কিছু সমস্যা হয়েছে। তবে লাইব্রেরিয়ান নিয়োগের প্রক্রিয়া চলছে, সমস্যা শিগগিরই কেটে যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »