শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪ বসতঘর ভষ্মিভূত, ১০টি আংশিক ক্ষতিগ্রস্থ
প্রকাশ: ১ জুন, ২০২১, ১১:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪ বসতঘর ভষ্মিভূত, ১০টি আংশিক ক্ষতিগ্রস্থ

স্টাফ রিপোর্টার:

রিয়াজুল মোর্শেদ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান, বসত ঘর সম্পূর্ন ভষ্মিভূত ও হয়েছে। এরমধ্যে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতঘর সম্পূর্ণ ১০টি আংশিক ভষ্মিভূত হওয়ায় প্রায় ৪কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানাগেছে। কাঠালিয়া, ভান্ডারিয়া ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আজ ৩১ মে সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কৈখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান জানান, আমার দোকানের সামনে সবুজের কসমেটিক্স এর দোকান থেকে আগুন লাগে। আগুনের ভয়াভহ তাপের কারনে কয়েকবার দোকান খোলার চেষ্টা করেও খুলতে পারিনি। বিকাশের অনেক নগদ টাকা, লাখ লাখ টাকার ওষুধ ও মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
বাজারের খান ট্রেডার্স মালিক মোজাম্মেল খান জানান, ভয়াবহ অগ্নিকান্ডে আমি শেষ হয়ে গেছি। আমার তিনটি দেকান পুড়ে গেছে। হার্ডওয়ারের দোকান, গোডাউন ও ডেকারেটরের দোকান সব শেষ। তিন দোকানে ৩০লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, সর্ব প্রথমে আমি ফায়াস সার্ভিসে খবর দিয়েছি কিন্তু যথা সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা না আসায় ক্ষতির পরিমান এতোটা বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসলে এতোগুলো দোকান-বসতঘর পুড়তোনা।
ক্ষতিগ্রস্থ কয়েকজন ব্যবসায়ী জানায়, ভষ্মিভূত দোকান ও ঘরের মধ্যে ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্লাক্সি লোড, হোটেল, আড়ৎদারি ব্যবসা ও চায়ের দোকানসহ কাঁচা-পাকা ও টিনের ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও প্রায় ১০টি ঘর আংশিক পুড়ে যাওয়ায় ৪কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে বলে তার ধারনা করা হচ্ছে।তবে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ ফিরোজ কুতুবী জনান, সবুজের কসমেটিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে মন্নান খানের ফার্মেসী, মোজাম্মেল খানের হার্ডওয়ার, ডেকোরেটর ও গোডাউন, বায়জিদের বিকাশ ও কসমেটিক্সের দোকান, রাসেল ষ্টোর, মিজানের হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকান্ডে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »