শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঠালিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি, নারীসহ আহত ২
প্রকাশ: ৭ জুলাই, ২০২২, ৬:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি, নারীসহ  আহত ২

 

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক মোঃ মাসউদুল আলম এর বাড়ীতে দুই ঘরে ডাকাতি, ডাকাতের মারপিটে এক নারীসহ দুই জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চিংড়াখালী গ্রামের মিয়াজী বাড়িতে সাংবাদিক মোঃ মাসউদুল আলম ও তার চাচাতো ভাই আব্দুল মায়েছ মিয়াজী ঘরে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতের হাতুরির পিঠুনিতে আব্দুল মায়েচ (৪৫) ও তার স্ত্রী ফেরদৌসি ডলি (৩৫) আহত হয়। ফৌরদৌসি ডলিকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল কাঠালিয়া রাজাপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ পরিদর্শন করেছেন। ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার ও মূল্যমান জিনিষ পত্র নিয়ে পালিয়ে যায়।

আব্দুল মায়েচ মিয়াজী জানান, ডাকাতির সময় সাংবাদিক মাসউদুল আলম এর ঘরে কেউ ছিলো না, তাদের ঘর তালাবদ্ধ ছিলো। ডাকাতরা ৪/৫টি তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে আলমিরার তালা ভেঙ্গে মূল্যমান জিনিষপত্র নিয়ে যায় এবং অন্যান্য মালামাল তছনছ করে রেখে যায়। আমার ঘরে ৪/৫ জন মুখ বাঁধা প্যান্ট ও গেঞ্জি পরা ডাকাত ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আগাত করে এবং দাও ও বডি দিয়ে মেরে ফেলার হুকমি দেয়।

এ সময় আমার ঘরে থাকা নগদ ৩১ হাজার টাকা, দুই জোরা কানের বালা, দুইটি আংটি, একটি মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। যাওয়ার সময় বাহির থেকে ঘরের দরজার শিকল আটকিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আমাদের উদ্ধার করে আমাদের উভয়কে আমুয়া হাসপাতালে পাঠান। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে আসি, আমার স্ত্রী ডলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয় সাংবাদিক মাসউদুল আলম জানান, ডাকাতির সময় আমরা ঐ ঘরে কেউ ছিলাম না। আমরা অনেক দিন যাবৎ কাঠালিয়া সদরে বসবাস করি। রাত সাড়ে তিনটায় আমার চাচাতো ভাই মনিরুজ্জামান মিয়াজী আমাকে মোবাইলে জানান বাড়ীতে ডাকাতি হয়েছে। ঘরের এবং আলমিরার একাদিক তালা ভেঙ্গে মালামাল মেঝেতে ফেলে রেখেছে।

এ খবর শুনে আমি প্রথমে কাঠালিয়া থানা ওসি সাহেবকে ফোন দেই, পরে বাড়ীতে যাই। আমি বাড়ীতে পৌছার পূর্বে থানা অফিসার ইনচার্জ মুরাদ আলীর নেতৃতে একটি দল পুলিশ আমার বাড়ীতে (ঘটনাস্থলে) পৌছেন। আমার নগদ টাকা ও স্বর্ণালংকার ছিলো না। তবে কিছু মূল্যমান মালামাল নিয়ে গেছে।#




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »