বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কাপ্তাইয়ে পর্যটক আকর্ষণের নতুন ঠিকানা ক্যকপ্রাং ঝর্ণা
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে পর্যটক আকর্ষণের নতুন ঠিকানা ক্যকপ্রাং ঝর্ণা

স্থানীয় মারমা ভাষায় ‘ক্যকপ্রাং’ শব্দের অর্থ হলো পাথরের এলাকা বা পাথরের চ্যাই। উপজেলার রাইখালী ইউনিয়নের হাফছড়ি ভিতর পাড়ায় অবস্থিত ক্যকপ্রাং ঝর্ণা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রবাহিত অবিরাম ধারার পানি, ছোট-বড় পাথর, গুহা, কোনায় কোনায় ঘর, পাহাড়ি মেঠোপথ, বিভিন্ন ফলের বাগান, ছোট-বড় অনেকগুলো ঝর্ণা প্রকৃতির অপরূপ সৃষ্টি।

 

কীভাবে যাবেন

উপজেলার নারানগিরি ফেরিঘাট হয়ে রাজস্থলী হেডকোয়ার্টার ভায়া মিতিঙ্গাছড়ি সড়কের গাড়ি করে ৪ কি.মি. পথ পাড়ি দিয়ে হাফছড়ি বাহিরপাড়া যেতে হয়। সেখান থেকে পায়ে হেঁটে ২ কি.মি পাহাড়ি উঁচু-নিচু পথ ধরে ছড়ার ওপর দিয়ে হেঁটে এ ঝর্নায় পৌঁছাতে হবে আপনাকে। পথিমধ্যে রাইখালী কৃষি ফার্ম, জগনাছড়ি, হাফছড়ি নিচের পাড়া পথ ধরে ওই এলাকায় পৌঁছানো যায়। পাহাড়ের ওপরে বসবাসরত পাহাড়ি পরিবারের অপূর্ব জীবনধারা, বিভিন্ন রকমের ফলের বাগান পর্যটকদের বাড়তি আনন্দ দেবে। বিশেষ করে ছোট গুহা দিয়ে মূল ঝর্নায় যেতে আনন্দটাকে আরও মধুময় করবে।

 

ঝর্ণা ভ্রমণশেষে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, পর্যটকবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের পক্ষ হতে সবসময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, এখানকার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল জানান, এটা অনেক পুরাতন ঝর্ণা। প্রতিবছর এ ঝর্ণা দেখতে অনেক পর্যটক আসে এখানে। প্রকৃতির অপূর্ব সৃষ্টি ঝর্ণাটি দেখতে এখন প্রতিদিন ভিড় করছে অনেক পর্যটক।

স্থানীয়দের মতে, এলাকার অবকাঠামোগত উন্নয়ন করলে এখানে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »