রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারাগারে ধারণ ক্ষমতার দিগুন বন্দি : স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কারাগারে ধারণ ক্ষমতার দিগুন বন্দি : স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট

অনলাইন ডেস্কঃ
দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দিগুন বন্দি থাকা প্রায় ৮৫ হাজার মানুষকে করোনাভাইরাস ছোবল থেকে বাচাঁতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, পুলিশ মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকে বিবাদী করা হয়েছে।রবিবার ই-মেইলের মাধ্যমে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।তিনি বলেন, রিটে দেশের সকল কারাগারে কারাবন্দি ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চিত করতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশন চাওয়া হয়েছে।তাছাড়া বিশ্ব সাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কি কি প্রস্তুতি ও পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।তিনি বলেন, বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা এবং মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি এবং পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়।আইনজীবী বলেন, করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা কারা বন্দিদের অবস্থা খুবই নাজুক। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দিগুণেরও বেশি বন্দি রয়েছে।জানা যায়, দেশের ৬৮ টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের স্থান হলেও বর্তমানে সেখানে ৮৫ হাজার বন্দি রয়েছেন। এই অবস্থায় কারাভ্যন্তরের বন্দিদের সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।এরইমধ্যে ২৩ জন করারক্ষী এবং ২ জন বন্দির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ মে সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।গবেষণায় দেখা যায়, করাগারের সংকীর্ণ জায়গা সংক্রামক ব্যাধির উর্বরক্ষেত্র। অধিকন্তু কারাবন্দিদের ব্যক্তিগত উদ্যোগে কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষের নির্দেশনা এবং আদেশ-নিষেধ অনুযায়ী তাদের চলতে হয়। এই প্রেক্ষাপটে করাবন্দীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরা কর্তৃপক্ষের উপর বর্তায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারাবন্দি, কারারক্ষী এবং কারা চিকিৎসকদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে।এর আগে গত ১৪ মে কারাবন্দিদের মহামারি করোনাভাইরাস থেকে রক্ষায় কারা কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছেন তা জানাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »