কালীগঞ্জে রাতের আঁধারে আবাদী জমিতে খাল খনন হাজারো একর জমির ফসল নষ্ট
প্রকাশ: ৩০ জুন, ২০২২, ১১:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে রাতের আঁধারে আবাদী জমিতে খাল খনন হাজারো একর জমির ফসল নষ্ট

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জটারপাড়া গ্রামে কৃষি জমিতে জোরপূর্বক খাল খনন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু জোর করে আবাদী জমির উপর দিয়ে নতুন একটি খাল খনন করছেন। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। চেয়ারম্যানের পেশী শক্তির কারণে ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রতিবাদ জানাতে সাহিস পাচ্ছে না। তবে তারা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে, জমির মালিকদের সাথে কোন রকম আলাপ আলোচনা ও সম্মতি ছাড়াই মালিকানা জমিতে রাতের আঁধারে খাল খনন শুরু করেছে। জটারপাড়া গ্রামের আতিয়ার রহমান আতি মন্ডল, আব্দুস সাত্তার মন্ডল, আবু বাক্কার বিশ্বাস, ইসলাম মোল্লা ও রফিউদ্দীন বিশ্বাসের জমিতে জোরপূর্বক গত সোমবার মধ্য রাত থেকে খাল খনন শুরু করে। এ সময় চেয়ারম্যান আলী হোসেন অপু সেখানে উপস্থিত ছিলেন। চেয়ারম্যানকে খাল খনন করতে বাঁধা দিলে তিনি জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে খাল খনন করতে থাকেন। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ আসলে মাঠেই ভেকু মেশিন রেখে পালিয়ে যায় চেয়ারম্যান ও তার লোকজন। তোফাজ্জেল হোসেন নামে এক কৃষক জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে ভেকু মেশিনের শব্দ শুনতে পাই। এ সময় তিনি মাঠে গিয়ে দেখতে পান মালিকানা জমিতে খাল খনন করা হচ্ছে। চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে ছিলেন সে সময়। খাল খনন করতে বাঁধা দিলেও তিনি শোনেননি। শাহাদৎ বিশ্বাস নামের আরেক কৃষক জানান, তাদের জমির আশেপাশে কোন খাস জমি নেই। চেয়ারম্যান জোরপূর্বকভাবে খাল খনন করছেন। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। খাল খনন করলে যেখানে কৃষকদের উপকৃত হওয়ার কথা সেখানে অপরিকল্পিত খাল কৃষকদের সর্বনাশ ডেকে আনছে। এই খাল খননের ফলে এলাকার হাজার হাজার একর কৃষি জমি ক্ষতিগ্রস্থ হবে। বিষয়টি নিয়ে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর খাল খনন বন্ধ রাখতে বলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »