● ●


কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে

২৮ নভেম্বর শনিবার বিকাল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত হবে এ মাসের অফলাইন সাধারণ সভা। সভায় অংশ নিতে তোমাকে পূরণ করতে হবে নিচের ফরমটি। ফরম পূরণের আগের অবশ্যই মিটিংয়ে অংশগ্রহণ করার নিয়মগুলো পড়ে নিতে হবে। সভায় অংশগ্রহণের জন্য তুমি নির্বাচিত হলে সভার দুদিন আগে (বৃহস্পতিবার) থেকে সভার দিন (শনিবার) সকালের মধ্যে যেকোনো সময় তুমি একটি এসএমএস পাবে। শুধু নির্বাচিতরাই সভায় অংশ নিতে পারবে। কিশোর আলোর নভেম্বর সংখ্যা ছাড়া সভাকক্ষে প্রবেশ করা যাবে না।

.

১. যারা আগে কিআর মিটিংয়ে অংশ নিয়েছ কিংবা নাওনি, তারা সবাই অবশ্যই নিচের ফরমটি পূরণ করবে। এই ফরমের তথ্যগুলো শুধু এবারের মিটিংয়ে আসার জন্য তোমার রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হবে। মিটিং কক্ষে ঢোকার আগে এই ফরম থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমার নাম ভলান্টিয়ারদের কাছে দেওয়া থাকবে। নামের পাশে স্বাক্ষর করে কক্ষে ঢুকতে হবে।

২. মিটিংয়ে মানিব্যাগ ও পার্স ব্যাতীত কোনো প্রকার ব্যাগ আনা যাবে না।

৩. ২.৪৫ মিনিটের মধ্যে সবাই উপস্থিত থাকবে, ৩.০০ টায় মিটিং শুরু হবে। বিকাল ৩.৩০ মিনিটের পর কোনো অবস্থাতেই কিআ মনোনীত ব্যক্তি ছাড়া কাউকে সভাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

৪. মিটিংয়ে মোবাইল ফোন ব্যাতীত কোনো ডিএসএলআর, এসএলআর, হ্যান্ডিক্যাম কিংবা অন্য কোনো ক্যামেরা আনা যাবে না।

৫. কিশোর আলোর মিটিংয়ে প্রবেশ করার টিকেট হলো নিজের একটি মৌলিক লেখা বা আঁকা, যা মনোনীত হলে পরবর্তী কোনো সংখ্যায় ছাপা হতে পারে। লেখা বা আঁকা ভালো হোক, মন্দ হোক, সবসময় নিজেকেই লিখতে হবে। প্রতিটি লেখা ও আঁকা চেক করে অংশগ্রহণকারীদের মিটিং রুমে প্রবেশ করতে দেওয়া হবে। সুতরাং বাংলা বা জীববিজ্ঞান বই থেকে কোনো অংশ টুকে বা এঁকে নিজের নামে চালিয়ে কিংবা সাদা কাগজ জমা দিয়ে মিটিংয়ে অংশ নেওয়া যাবে না! লেখা বা আঁকার সঙ্গে নিজের নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর থাকতে হবে।

৬. কিশোর আলোর নভেম্বর সংখ্যা ছাড়া সভাকক্ষে প্রবেশ করা যাবে না। সবাইকে কিশোর আলোর নভেম্বর সংখ্যাটা পড়ে আসতে হবে। মিটিংয়ে কিআ বিষয়ক আলোচনা হবে এবং সংখ্যাটি পড়া থাকলে তুমিও আলোচনায় অংশ নিতে পারবে।

.

৭. মিটিংটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে। মিটিং চলাকালে এমন কোনো আচরণ করা যাবে না, যা বক্তা বা অন্য অংশগ্রহণকারীদের অসুবিধার কারণ হয়। মিটিংয়ে তোমার আচরণ ও কর্মকাণ্ড গ্রহণযোগ্য না হলে তুমি পরবর্তী মিটিংগুলোতে নিষিদ্ধ হতে পারো।

৮. যারা লেখালেখির বাইরেও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিআর সঙ্গে জড়িত থাকতে চাও, তারা নিজের আগ্রহের বিষয়ের ওপর মিটিংয়ে পারফর্ম করতে পারবে। যেমন, গান, আবৃত্তি, অভিনয়, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।

৯. মিটিংয়ে অংশ নিতে ও কিশোর আলোতে কাজ করতে হলে অবশ্যই সে ব্যাপারে অভিভাবককে জানিয়ে আসতে হবে। কিশোর আলো কর্তৃপক্ষ যেকোনো সময় তোমার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারে। যারা একা চলাফেরা করে অভ্যস্ত না, তারা অভিভাবক সঙ্গে আনতে পারো। তবে মনে রাখবে, কিআড্ডার আসন সীমিত হওয়ায় সেখানে শুধু তুমিই অংশ নিতে পারবে, অভিভাবকের বসার বা অপেক্ষা করার কোনো ব্যবস্থা থাকবে না।

১০. কিশোর আলো মনোনীত ব্যক্তি ছাড়া ১৮ বছরের বেশি বয়সীরা মিটিংয়ে অংশ নিতে পারবে না।

১১. মিটিংয়ের জন্য নির্ধারিত ভবনের নিচতলায় এসে ফ্রন্ট ডেস্কে তোমার নাম এন্ট্রি করবে। ১০ম তলায় এসে কিশোর আলোর ভলান্টিয়ারদের কাছে থাকা তোমার নামের পাশে স্বাক্ষর করে সঙ্গে আনা লেখা/আঁকা জমা দিয়ে তারপর মিটিং রুমে প্রবেশ করবে।

১২. মিটিংয়ে অংশগ্রহণের জন্য তুমি নির্বাচিত হলে ইমেইল বা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১৩. একজন একবারই ফরম পূরণ করবে। একাধিকবার ফরম পূরণ করলে নিবন্ধন বাতিল বলে গণ্য হতে পারে।

১৪. মনে রাখবে, কিআড্ডার আসন সংখ্যা সীমিত, তুমি না এলে তোমার জায়গায় আরেকজন সুযোগ পেতে পারে। তাই তুমি নির্ধারিত দিনে মিটিংয়ে অংশ নেবেই, এমনটা নিশ্চিত হলেই কেবল ফরম পূরণ করো। নিবন্ধন করে নির্বাচিত হওয়ার পরও কেউ নির্ধারিত দিনে মিটিংয়ে না এলে পরবর্তী মিটিংগুলোতে অংশগ্রহণের জন্য তাকে বিবেচনা নাও করা হতে পারে।

  • অফলাইন মিটিং হবে: ২৮ নভেম্বর, শনিবার ৩.০০ মিনিটে।

  • মিটিং কোথায় হবে: প্রগতি ভবন (১০ম তলা, লিফটের ১০), ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা।

ফরম পূরণের পর অংশগ্রহণের ইমেইল বা এসএমএস পেলে সব নিয়ম মেনে চলে এসো এবারের মিটিংয়ে। আড্ডা-গানে দারুণ সময় কাটবে!

.অ্যাডভেঞ্চার অব ইলু বিলু: পর্ব ৩৭




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »