শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কিডনিতে পাথর জমতে পারে যেসব খাবার বেশি খেলে
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিডনিতে পাথর জমতে পারে যেসব খাবার বেশি খেলে

অনলাইন ডেস্ক

যে কোনও বয়সেই কিডনিতে পাথরের সমস্যা হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পানি কম খাওয়ার অভ্যাসের মতো বহু কারণে কিডনিতে পাথর জমে। সাধারণত কিডনির অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হয়ে গেলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না। এ কারণে কিডনি ভাল রাখতে খাওয়াদাওয়ার বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি। কিডনি ভাল রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন-

১. এই তালিকায় প্রথমেই বাদ দিতে হবে মুলা শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। এটি কিডনিতে পাথর তৈরি করে। এ কারণে মুলার শাক বেশি না খাওয়াই ভাল।

২. ঠান্ডা-পানীয়, প্যাকেট-বন্দি ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলা প্রয়োজন। এগুলিও কিডনিতে পাথর তৈরি করে।

৩. পরিবারের কারও কিডনিতে পাথরের সমস্যা হয়ে থাকলে আরও বেশি সাবধান হওয়া প্রয়োজন। সে ক্ষেত্রে প্রথমেই কমাতে হবে লবণ খাওয়ার পরিমাণ। বিশেষ করে কাঁচা লবণ একেবারেই এড়িয়ে চলুন।

৪. প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা খাওয়াও ভাল নয়। দিনে এক থেকে দু’কাপ পর্যন্ত ঠিক আছে। দীর্ঘ দিন এর চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে।

৫. অত্যধিক পরিমাণে ভাজাভুজি খাওয়ার অভ্যাস কিডনিতে পাথর জমার অন্যতম কারণ হতে পারে। এ কারণে যথাসম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভাল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »