শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কীভাবে ওজন ও ত্বক ঠিক রাখেন বলিউড তারকারা? 
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কীভাবে ওজন ও ত্বক ঠিক রাখেন বলিউড তারকারা? 

 বিনোদন ডেস্ক 

সব সময় নিজেদের আকর্ষণীয় করে উপস্থাপন করেন বলিউড তারকারা। অনেকে নিজের ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কোন গোপন রহস্যের কারণে ওজন এবং ত্বক ঠিক রাখেন তারা? চলুন জেনে নিই। 

জ্যাকলিন ফার্নান্দেজ 
সব সময় স্লিম থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। তাই ডায়েট করেন তিনি। ওজন নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে লেবুর জুস পান করেন জ্যাকলিন। চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে বরফাচ্ছন্ন পানিতে মুখ ভিজিয়ে রাখেন তিনি। 

আনুশকা শার্মা
গোলাপজল এবং ঘরে তৈরি নিমপাতার প্যাক ব্যবহার করে ত্বক ঠিক রাখেন আনুশকা। নিম পাউডার ও গোলাপজলের সঙ্গে দই ও দুধ মিশিয়ে চেহারায় মাখেন সুন্দরী এই নায়িকা। 

ঐশ্বরিয়া রাই
ত্বক ঠিক রাখতে প্রাকৃতিক উপাদানের ওপর বেশি গুরুত্ব দেন ঐশ্বরিয়া। মধু, দই এবং বেসন মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তিনি। চেহারার মলিনতা দূর করতে শসাও ব্যবহার করেন এই সুন্দরী। 

সোনাক্ষি সিনহা 
প্রায় ৩০ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সোনাক্ষি সিনহা। ওজন কমাতে সব ধরনের কৃত্রিম মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দিয়েছেন তিনি। সেইসঙ্গে সব ধরনের জাঙ্কফুটের পরিবর্তে প্রোটিন জাতীয় খাবার খাওয়া শুরু করেন তিনি। একইসঙ্গে খাবার তালিকায় নিয়মিত যোগ করেছেন গ্রিন টি এবং দুধ। চেহারা ভালো রাখতে অ্যালোভেরা ব্যবহার করেন সোনাক্ষি।

আলিয়া ভাট 
ত্বকে মুলতানি মাটি ব্যবহার করতে পছন্দ করেন আলিয়া ভাট। আর চেহারায় নিমপাতা ও হলুদ ব্যবহার করেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »