● ●


কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৯ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বসরী, উম্মে হাবিবা, তামমিম খাতুন প্রমুখ। এ সময় গান পরিবেশন করে তাসমিম খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার।

.

বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে আন্দোলনকে দমাতে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কেড়ে নিয়েছে ৩০ লাখ শহীদের প্রাণ। রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। কারও দানে এটি হয়নি। আমাদের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও স্বাধীনতার চিরন্তন ইতিহাস। এ স্বাধীনতাকে সম্মান করতে হবে। রক্ষা করতে হবে। আজও আমাদের এ স্বাধীনতাকে ছিনিয়ে নিতে সেই শকুনের দল একত্র হয়ে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশের সম্মানে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।

.

প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। পঞ্চম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে জিহাদ আলী, দ্বিতীয় স্থান মাসুমা খাতুন ও অনুরাধা মার্ডি এবং তৃতীয় স্থান অধিকার করে সলেমান হাঁসদা ও শিখা টুডু। ষষ্ঠ শ্রেণি থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে যথাক্রমে উম্মে হাবিবা ও তাসমিম খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে রাবিয়া বসরী ও সুমাইয়া খাতুন। শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস (মাধ্যমিক), লুইশ মুর্মু (প্রাথমিক), সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন, সহকারী শিক্ষক নয়ন আহমেদ, বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »