সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

কুয়াকাটায় ‘ঝিলিক’ আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ওই হোটেলের ২০৪ নম্বর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর ৬টায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম (২৭) নামে এ দুই পর্যটক হোটেলে রুম ভাড়া নেয় এবং তারা হোটেল ২০৪ নম্বর রুমে ওঠেন। পরে সারাদিন তারা বাইরে ঘোরাঘুরি করে হোটেলে অবস্থান করেন।

স্বামী পরিচয় দেওয়া সুজন পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেল রেজিষ্ট্রারে উল্লেখ রয়েছে।  

হোটেল ঝিলিকের মালিক মো. লিয়াকত আলী বলেন, ‘শনিবার সকাল ১০টায় হোটেলের চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেওয়া হয়। কিন্তু ফোনে সারা না পেয়ে রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে তাতেও কোনো সারা শব্দ পাওয়া যায়নি। রুম ভিতর থেকে আটকানো থাকায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে স্বামী পরিচয় প্রদানকারী সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামা-কাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেলের রেজিষ্ট্রীকৃত নাম-ঠিকানার সূত্র ধরে তদন্ত করা হচ্ছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »