শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটার পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা উত্তোরণে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৪ জুন, ২০২১, ৪:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটার পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা উত্তোরণে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ

করোনা কালীন সময় পর্যটন বন্ধ থাকায় কুয়াকাটা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভায় প্রধান অতিথি ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান,আবুল হোসেন, টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু ।

সভায় বক্তারা করোনায় লকডাউনের কারনে গত ২ মাস বন্ধ রয়েছে পর্যটন। সকল শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে পর্যটন চালু রাখার দাবী জানান।
চরম সমস্যা দিন কাটাচ্ছেন পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, করোনার মধ্যে সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পর্যটন কেনো পারবেনা। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল মোটেল রিসোর্ট গুলোর কর্মীরা।

কুয়াকাটা পৌর মেয়র জানান আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন বন্ধ থাকায় আমার স্টাফদের বেতন ভাতা দিতে পারছিনা।
কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স পাইনা। তাই দ্রুত পর্যটন কেন্দ্র স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবী জানান।
সভার সঞ্চালনা করেন টোয়াক মেম্বার , বাংলা ভিশন সংবাদদাতা জহিরুল ইসলাম মিরন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »